আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কচুয়ায় ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা

চাঁদপুরের কচুয়ায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ধান কাটতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষক-কৃষাণীরা। কৃষকরা ধানের ভালো ফলন পেয়ে মহা খুশি। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যার ফলে আশানুরূপ ফলন হয়েছে।

উপজেলা কৃষি সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ১১ হাজার ৯০২ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে উফসী জাতের ৩ হাজার ১১৪ হেক্টর, স্থানীয় জাত ৬৮৮ হেক্টর ও হাইব্রিড জাতের ২২০ হেক্টর আগাম জাতের আমনের চাষ হয়েছে। এ ধরনের জাতের মধ্যে রয়েছে ব্রিধান-১০৩, ব্রিধান-৭৫, ব্রিধান-৯৫, ব্রিধান-৮৭, বিনা-১৪ ও ৪৯ জাতের ধান।

ডুমুরিয়া গ্রামের স্থানীয় কৃষক শহিদুল ইসলাম, এনায়েত হোসেন ও ফারুক জানান, এই বছর ধানের রোগবালাই খুবই কম। ফলন আশার চেয়ে বেশি হয়েছে। সাধারণত অগ্রহায়ণ মাসের শেষ দিকে আমন ধান কাটা হয়। তবে ইদুরের আক্রমনে কিছুটা আমন ধান নষ্ট হয়েছে। সব খরচ বাদ দিয়ে এবার লাভবান হবেন বলে আশা করছি।

কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ বলেছেন, ‘কৃষকরা তাদের আশানুরূপ ফলন পেয়ে মহাখুুুশি। ধান চাষে কৃষকরা যেন আরো বেশি উদ্বুদ্ধ হয়, সেই জন্য উপ-সহকারি কর্মকর্তারা মাঠে গিয়ে কৃষকদের সাথে তাদের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ কৃষক হিসেবে গড়ে তোলার জন্য সভা সেমিনার চলমান রয়েছে।

তিনি আরো বলেন, ‘জমিতে বোরো চাষের আগে আলু-সরিষাসহ রবিশস্য উৎপাদন করতে পারবে। ধান চাষে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে কৃষকদের প্রদর্শনী ও বিনামূল্যে সার বীজ বিতরন করা হচ্ছে বলেও জানান তিনি।

Tag
আরও খবর