আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

কচুয়ায় সাবেক ইউপি সদস্য মোঃ জহিরুল ইসলামের দাফন সম্পন্ন

চাঁদপুরের কচুয়া উপজেলার ৪নং পালাখাল মডেল ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার মো: জহিরুল ইসলাম ইন্তেকাল করেছেন। (ইন্নালি……..রাজিউন)। গত শুক্রবার ভোররাতে শ্বাসকষ্ট জনিত সমস্যা দেখা দিলে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২ ছেলে ২ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার বাদ যোহরের পরে ভূঁইয়ারা উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে নিজ বাড়ীর পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

মরহুমের জানাযায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, দহুলিয়া শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব শাহ্ মোহাম্মদ রুহুল্লাহ্ শাজুলী,পশ্চিম সহদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক মোঃ ফানাউল্লাহ্ শাজুলী ও বিশিষ্ট সমাজ সেবক ডাঃ মাসুদুর রহমান প্রমুখ। মরহুমের জানাজার নামাজ পড়ান দহুলিয়া শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব শাহ্ মোহাম্মদ রুহুল্লাহ্ শাজুলী।

উল্লেখ্য যে,ভূঁইয়ারা গ্রামের অধিবাসী ও সাবেক ইউপি সদস্য  মো: জহিরুল ইসলাম জীবদ্বশায় একজন ন্যায় বিচারক ও প্রতিবাদী রাজনৈতিক মানুষ হিসেবে এলাকাবাসীর কাছে পরিচিত ছিলেন। তিনি সদা হাসিখুশী থাকতেন এবং সাধারন মানুষের ন্যায় জীবন যাপন করতেন। ইউপি সদস্য থাকাকালীন সময়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে যদি তিনি কারও সঙ্গে ভুল ত্রুটি করে থাকেন তাহলে তাকে নিজগুণে ক্ষমা করে দেওয়ার জন্য সকলের নিকট মরহুমের পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।  মরহুমের মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের মাতম বইছে।

Tag
আরও খবর