নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

বানারীপাড়ায় মাথা গোজার ঠাঁই ফিরে পেলেন অসহায় বৃদ্ধ

বানারীপাড়ায় মাথা গোজার ঠাঁই ফিরে পেলেন অসহায় বৃদ্ধ

বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের করপাড়া গ্রামের বৃদ্ধ আঃ মন্নান শেখ খুজে পেয়েছেন মাথা গোঁজার ঠাই। জানাগেছে মন্নান শেখ ভূমিহীন হওয়ায় পরিবার নিয়ে থাকার জন্য ১৯৮৮-৮৯ সালে সরকারের নিকট থেকে তিনি করপাড়া মৌজার সৃজিত খতিয়ান নং ২৮৪/৪২৯ দাগে ৩৫ শতক জমি বন্দোবস্ত পেয়েছিলেন।কিন্তু ওই জায়গা দখলে ছিলো একই গ্রামের মৃত কাদের সরদারের ছেলে বাদশা সরদার,কাছেম আলী সরদারের ছেলে বাবুল সরদার ও তাহের মুন্সির ছেলে মোঃ ফেরদৌস মুন্সির।তারা তিন জনই ওখানে পাকা ও আধা পাকা ঘর তৈরি করে বসবাস করতে ছিলো।মন্নান শেখ জানান জমি বন্দোবস্ত পাওয়ার পর তিনি প্রতিপক্ষের দ্বারা বিভিন্ন মামলা ও হয়রানির ভয়ে জায়গা দখল নিতে পারেননি।মন্নান শেখ কয়েকমাস পূর্বে তার জায়গা বুঝে পেতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)'র দায়িত্বে থাকা জনাব বায়েজিদুর রহমানের কাছে আবেদন করেন।পরে তার পক্ষ থেকে উপজেলা সার্ভেয়ারকে ওই জমির সঠিক মালিকানা নির্ধারন ও প্রকৃত মালিক দখলে আছে কি না সে ব্যাপারে তদন্ত ভার দেয়া হয়।তদন্ত শেষে আঃ মন্নান শেখের সঠিক কাগজপত্র থাকায় তিনিই এর সঠিক মালিক বলে প্রমানিত হন।অন্যান্য যারা ওই জায়গা দখলে আছে তাদেরকে কয়েক দফা বসত ঘর সরিয়ে নিতে নির্দেশ প্রদান করলে কেউই কর্নপাত করেননি।পরে গত ৪ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জি এম এ মুনিব ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধ আঃ মন্নান শেখকে তার জায়গার দখল বুঝিয়ে দিয়ে অবৈধ দখলদারিদের অন্যত্র সরে যেতে নির্দেশ দেন।ওই দিনই আঃ মন্নান শেখ এলাকাবাসীর সহযোগিতায় একটি টিনের ঘর তুলে তার জায়গার দখল বুঝে নেন।অপরদিকে মন্নান শেখের ওই জায়গার কিয়দাংশে দুটি পরিবার পাকা ঘর তুলে বসবাস করছে।তাদের বসবাসের ঘর দুটি পাকা হওয়ায় অন্যত্র সরিয়ে নেয়ার কোনো উপায় তাদের কাছে নেই বলে জানান।

আরও খবর