জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার। ক্ষেতলালে কৃষক-উদ্যোক্তা সমাবেশ ও কৃষি স্কিম প্রচার কর্মসূচি অনুষ্ঠিত পীরগাছায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কমিটি গঠন জাবিপ্রবির ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত ভিপি ইসমাঈল, জিএস সাফিন ঈশ্বরগঞ্জে প্রায় ২২ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাইপণ্য আটক ॥ গ্রেফতার ২ ন‌ওগাঁর নিয়ামতপুরে বাড়ির আঙিনায় গাঁজার চাষ, একজন গ্রেপ্তার নালিতাবাড়ীতে কারিতাসের উদ্যোগে মানসিক স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ডুবে জেলে নিখোঁজ

গোয়ালন্দে উজানচর রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গণসংযোগ

গোয়ালন্দে উজানচর রাজবাড়ী-১ আসনের গণ‌অধিকার পরিষদ প্রার্থী জাহাঙ্গীর খানের গণসংযোগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় রাজবাড়ী-১ আসনে গণ‌অধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর খান গোয়ালন্দ উপজেলার ‌উজানচর জামতলায় গণসংযোগ করেছেন। সোমবার (৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫ টার দিকে ‌উজানচর ইউনিয়নের জামতলা বাজার, মঙ্গলপুর বাজার এলাকায় গণ‌অধিকার পরিষদ গোয়ালন্দ উপজেলা শাখা ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে ট্রাক প্রতীকের প্রচারণা ও সাধারণ জনগণের কাছে ভোট প্রার্থনা করেন। পরে গোয়ালন্দ বাজার, পৌর জামতলা বাজার এবং গোয়ালন্দ পৌর এলাকার বিভিন্ন স্থানে ভোট প্রার্থনা করেন। নির্বাচনী প্রচারণায় এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা গণ‌অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী, সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধা, জেলা যুব‌অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম, গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ সাগর শেখসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গণঅধিকার পরিষদ মনোনীত রাজবাড়ী-১ আসনের ট্রাক প্রতীকের প্রার্থী মোঃ জাহাঙ্গীর খান বলেন, গন‌অধিকার পরিষদ চেয়ারম্যান ভিপি নুরুল হক নূর আমাকে রাজবাড়ী-১ আসনে ট্রাক প্রতীকের কান্ডারি করেছেন। দলের এমন সিদ্ধান্তে আমি দলের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরো বলেন, আমি জনগণের সেবক হয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই। ইনশাআল্লাহ্ গণ‌অধিকার পরিষদ এবারের নির্বাচনে জ‌য়লাভ করে রাজবাড়ী-১ আসনকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছে।
আরও খবর