শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পুটখালী ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পুটখালী ইউনিয়নে দোয়া মাহফিল অনুষ্ঠিত গণতন্ত্রের মা,আপোষহীন নেত্রী, তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় শার্শার ৫ নং পুটখালী ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলকে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃষ্টি হয় গম্ভীর ও আবেগঘন পরিবেশ। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) বিকাল সাড়ে ৪ টার সময় বারপোতা মাদ্রাসা প্রাঙ্গণে ৫নং পুটখালী ইউনিয়ন বিএনপির আয়োজনে, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ দোয়া অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান এবং সঞ্চালনা করেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৮৫-যশোর-(শার্শা) ১- আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব মফিকুল হাসান তৃপ্তি। এসময় তিনি বলেন,দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেত্রী নন,তিনি এই জাতির দুর্দিনের সাহস, স্বাধীনতার পর দ্বিতীয় লড়াইয়ের অনুপ্রেরণা। তাঁর সুস্থতা মানে দেশের গণতন্ত্রের শক্তি ফিরে পাওয়া। আমরা মাথা নত করে আল্লাহর কাছে দোয়া চাই—তিনি যেন আমাদের প্রিয় নেত্রীকে দ্রুত আরোগ্য দান করেন। আজ দেশের ভোটাধিকার লুণ্ঠিত, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ক্ষুণ্ন। এই দুঃসময় থেকে উত্তরণে আমাদের ঐক্যের বিকল্প নেই। নেত্রীর আদর্শকে হৃদয়ে ধারণ করে আমরা শার্শার মানুষকে নিয়ে নতুন ইতিহাস লিখতে চাই। তিনি আরও বলেন করেন,শার্শার মাটি অন্যায় বরদাশ্ত করে না। এই এলাকার মানুষ গণতন্ত্রের পক্ষে, মানুষের অধিকারের পক্ষে। আমরা নেত্রীর মুক্তি, সুস্থতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সর্বশক্তি নিয়োগ করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তাজ উদ্দিন, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন, সাধারণ সম্পাদক আবু তাহের ভারত, যশোর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ ইমদাদুল হক ইমদা,সিনিয়র যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রাকিবুল হাসান রিপন, আরও উপস্থিত ছিলেন, বেনাপোল পৌর বিএনপির সহ সভাপতি শাহাবুদ্দিন, সহ সভাপতি নাসিমুল গনি বল্টু, যুগ্ম সাধারণ আমিরুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ,অর্থ সম্পাদক আব্দস সামাদ, জেলা সেচ্ছাসেবকদল এর যুগ্ম আহবায়ক সবুর হোসেন, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবি সরদার, পুটখালী ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হবি,বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর ছিদ্দিক,শার্শা,বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, সদস্য সচিব রায়হানুজ্জামান দীপু, যুগ্ম আহ্বায়ক জনি হায়দার, বেনাপোল পৌর সেচ্ছাসেবকদল এর আহবায়ক শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব ওমর ফারুক,বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইসতিয়াক আহমদ শাওন সহ এ দোয়া মাহফিলে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি, সুস্থতা এবং দেশের শান্তি কামনায় বিশেষ মুনাজাত করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন বারপোতা জামেমসজিদ এর ইমাম।
আরও খবর