রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ মোড়ে জাহাঙ্গীর খানের নির্বাচনীয় প্রচারণা অনুষ্ঠিত

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ মোড়ে জাহাঙ্গীর খানের নির্বাচনীয় প্রচারণা অনুষ্ঠিত রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের খানখানাপুর বাজার ও গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-১ আসনের গণ অধিকার পরিষদের ট্রাক মার্কার মনোনীত প্রার্থী মোঃ জাহাঙ্গীর খানের নেতৃত্বে নির্বাচনীয় প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে খানখানাপুর বাজার এলাকায় বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং লিফলেট বিতরণের মধ্য দিয়ে প্রচারণা কর্মসূচি শুরু করেন তিনি। পরে গোয়ালন্দ মোড় এলাকায়ও গণসংযোগ পরিচালনা করেন। প্রচারণা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা গণ অধিকার পরিষদের আহবায়ক শরিফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফজলে রাব্বি, জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রুবেল আপন মৃধা, জেলা যুব‌অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মিজানুর রহমান,গোয়ালন্দ উপজেলা সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ সাগর শেখসহ দলীয় নেতাকর্মীরা। গণসংযোগকালে প্রার্থী মোঃ জাহাঙ্গীর খান বলেন, “আপনারা সবাই ভিপি নূরের পক্ষে গিয়ে ট্রাক মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমরা সবসময় ন্যায়ের পক্ষে কাজ করছি। দেশের উন্নয়ন, পরিবর্তন এবং একটি সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের অঙ্গীকার। এ দেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করাই আমাদের লক্ষ্য।” নেতাকর্মীরা জানান, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ ও প্রাণবন্ত পরিবেশে প্রচারণা অব্যাহত রয়েছে এবং ভোটারদের ইতিবাচক সাড়া পাচ্ছেন তারা।
আরও খবর