ববিতে শহীদ হাদি স্মারক আন্তঃবিভাগ বিতর্ক উৎসব শুরু ৩০ জানুয়ারি হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্রকে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ ত্রয়োদশ সংসদ নির্বাচন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মোতায়েন হচ্ছে ২০৯ প্লাটুন সদস্য জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা সেরা চৌমুহনী ডিগ্রি মাদ্রাসা সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মোবাইল ব্যবসায়ীর গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন আশাশুনিতে মৎস্য ঘেরে ডাকাতি থানায় এজাহার দাখিল কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম গোপন তথ্যের ভিত্তিতে লোহাগাড়ায় অভিযান, অস্ত্র সহ সন্ত্রাসী রিপাত গ্রেফতার। লোহাগাড়ায় পাহাড় ও টপসয়েল কাটা থামবে কবে? ধ্বংসের মুখে ফসলি জমি, হুমকিতে কৃষি ও পরিবেশ। অটো রাইস মিল বন্ধের দাবিতে মাহমুদপুরে আন্দোলন আমার কোনো গ্রুপ নাই, আমি গ্রুপ করার জন্য আসিনি — বিএনপি প্রার্থী আব্দুল বারী শিবচরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামীর স্বীকারোক্তি ঘিরে রহস্য গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা জমির মালিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ঝিনাইগাতীতে গণভোট বিষয়ে লিফলেট বিতরণ করেন এসিল্যান্ড ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সায়েন্সল্যাব টেকনিক্যাল মোড় অবরোধ, চরম যানজট ববিতে ১ম বর্ষের নবীন বরণে সকল বর্ষের পরীক্ষা স্থগিত; ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‎মোংলায় বন্দর শ্রমিকদের মজুরি ২৬ শতাংশ বৃদ্ধি ‎১৮ দফা দাবি নিষ্পত্তি ‎মোংলা বন্দরে ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

দীর্ঘ ১৩মাস পরে পরিবারের নিকট ফিরলেন ৬ জেলে, আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা

চিলমারীঃ দীর্ঘ ১৩মাস পরে পরিবারের নিকট ফিরলেন ৬ জেলে, আনন্দে আত্মহারা পরিবারের সদস্যরা

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীর ও রৌমারীর জেলারা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে, গত ১৩মাস কারাভোগের পর। কুড়িগ্রামের চিলমারী ও রৌমারীর ৬জন জেলে অবশেষে দেশে তাদের জন্মভূমিতে ফিরেছেন। মঙ্গলবার (৯ই ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায়, শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর দিয়ে তারা দেশে ফিরে আসেন। এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ ব্যাটালিয়ন(৩৯) বিজিবি, ভারতীয় পুলিশ ও বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ। কারামুক্তি পাওয়া জেলেরা হলেন, চিলমারী উপজেলা হরিণের বন্দ এলাকার রাসেল মিয়া(৩৫), ব্যাপারীপাড়া এলাকার বিপ্লব মিয়া(৪৫), মীরজাহান আলী(৪৫), বকুল মিয়া(৩২), আমের আলী(৩৫), রৌমারী উপজেলার বকবাদা এলাকার চাঁন মিয়া(৬০)। ২০২৪ সালের ৪ই নভেম্বর জিঞ্জিরাম নদীতে মাছ ধরতে গিয়ে, ভুলবশত ভারতের জলসীমানায় ঢুকে পড়েন তারা। বিএসএফ তাদেরকে আটক করেন এবং আদালতের নির্দেশনায় মেঘালয় আমপাতি জেলার মাহিন্দগঞ্জের ক্ষণস্থায়ী আটক কেন্দ্রে রাখা হয়েছিল। এরপর থেকে শুরু হয় দীর্ঘ ১৩মাসের অনিশ্চয়তা, কষ্ট ও অপেক্ষার সময়। আটকের প্রথম মাস গুলো যেন তাদের পরিবারের জন্য ছিল, খুবই কষ্টের এবং দুঃস্বপ্নের মত। কারও স্বামী, কারও বাবা আবার কারও একমাত্র উপার্জনক্ষম সন্তান নিখোঁজ হয়ে গিয়েছিল। প্রায় ৭মাস পর হঠাৎ আশা দেখা দেয়, যখন মেঘালয়ের এক অচেনা বাসিন্দার মাধ্যমে পরিবারের সদস্যরা জানতে পারে জেলেরা জীবিত এবং কারাগারে দিন গুনছেন। দেশে ফেরার সময় সীমান্তে স্বজনদের বুকফাটা কাঁন্না ও আনন্দঘন মিশ্র আবেগ চোখে দেখা গিয়েছেল। বকুল মিয়ার স্ত্রী আজেদা বেগম বলেন, ‘প্রায় এক বছর ধরে আমরা পথের ধারে বসে বসে স্বামী ফিরে আসবে কিনা এই নিয়ে চিন্তা ভাবনা করতাম। রাতে ঘুম হত না, দিন চলত না। আজ যখন তাকে নিরাপদে দেখি, চোখের জল থামছে না। আল্লাহকে অনেক ধন্যবাদ, আমাদের প্রার্থনা সাড়া দিয়েছেন তিনি। ’রমনা ব্যাপারীপাড়ার মীর জাহানের স্ত্রী ববিতা বেগম বলেন, ‘আমার স্বামীর খোঁজ না পেলে আমরা বাঁচার আশা হারিয়ে ফেলে ছিলাম। একেক দিন যেন একেকটি অশান্তির সাগর পেরিয়ে যাচ্ছিলাম। আজ সে ফিরে এসেছেন, সব কষ্টই যেন এক মুহূর্তেই দূর হয়ে গেল। স্বজনের কাছে ফিরে আসা এই আনন্দ কখনো ভুলব না।’ সীমান্তে তাদেরকে গ্রহণ করে ছিলেন, পরিবারের সদস্যরা ও সেচ্ছাসেবী সংগঠনের কর্মী মাজু ইব্রাহিম, শাহ আলম, হুমায়ুন কবির ও রেজাউল করিম।

আরও খবর