দেশের আরও ১০ জেলায় রেল সংযোগ চালু করা হবে : রেলমন্ত্রী একনেকে ৫ প্রকল্প অনুমোদন, ব্যয় ৭০০৩ কোটি টাকা ক্ষেতলাল সরকারি মডেল স্কুল ও কলেজে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা মিরসরাইয়ের বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সমাজসেবক শরফু উদ্দীন মিরসরাইয়ে শাহ সূফী মুফতী মাওলানা ছেরাজুল ইসলাম (র.)-এর পাঠদানের পদ্ধতি শীর্ষক আলোচনা সভা জুনের দুই সপ্তাহে এলো ১৫৪ কোটি ডলার রেমিট্যান্স ঝিনাইগাতীতে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত সাংবাদিকদের ঐক্যের অঙ্গীকারে নাঙ্গলকোট প্রেসক্লাবের ৩৭ বছর পূর্তি ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিল কেন্দ্রীয় ব্যাংক শ্রীমঙ্গলে শান্তি বাড়ি ইকো রিসোর্টের উদ্যোগে মৌসুমী ফল উৎসব ও পরিবেশ রক্ষায় সুহৃদ আড্ডা মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দলীয় সম্পৃক্ততা থাকবে না: অর্থমন্ত্রী দেওয়ানগঞ্জের ডাংধরায় ঘোড়া দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন জাবিপ্রবিতে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন মৎস্য উৎপাদন শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গ্রাম আদালত এর বার্ষিক ক্যাম্পেইন, সচেতনতা, কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে আশাশুনিতে লিফলেট বিতরণ লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান: ২৩ হাজার ঘনফুট বালু জব্দ, ড্রেজার মেশিন ধ্বংস সাতক্ষীরায় চোরাচালানবিরোধী অভিযানে ৫৫ লাখ টাকার পণ্য জব্দ ‎মোংলায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২০, মহাসড়কে নিরাপত্তা ঝুঁকি ও বিশৃঙ্খলার চিত্র ‎ ঈশ্বরগঞ্জে নকল প্রসাধনী ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক নিয়ে জাতিসংঘে মুখ খুললো ভারত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 11-12-2025 02:31:44 pm

আফগানিস্তানের তালিবান সরকারের সঙ্গে বাস্তবসম্মত সম্পর্ক চায় ভারত। আন্তর্জাতিক অঙ্গনে এ বার তা স্পষ্ট করে দিল নয়াদিল্লি। তালিবানের বিরুদ্ধে শুধুমাত্র শাস্তিমূলক পদক্ষেপ করা হলে পরিস্থিতি যে বদলাবে না, তাও বুঝিয়ে দিয়েছেন ভারতীয় দূতেরা। সাম্প্রতিক সময়ে তালিবানের সঙ্গে সম্পর্ক মসৃণ করতে শুরু করেছে ভারত। আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি সম্প্রতি ভারত থেকে ঘুরে গিয়েছেন। এ অবস্থায় ভারতের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।


জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভায় বুধবার বক্তৃতা করেন ভারতীয় দূত পর্বতনেনি হরিশ। সেই বক্তৃতার সময়েই আফগানিস্তানের তালেবান সরকার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করেন তিনি। ভারতের বক্তব্য, জাতিসংঘ এবং অন্য আন্তর্জাতিক গোষ্ঠীগুলোকে এমন একটি নীতি গ্রহণ করতে হবে, যা আফগান জনতার সুযোগসুবিধা নিশ্চিত করতে সাহায্য করবে। শুধু শাস্তিমূলক পদক্ষেপ করতে থাকলে পরিস্থিতি যেমন ছিল, তেমনই থাকবে বলে মনে করছে দিল্লি।


নিরাপত্তা পরিষদের আলোচনা সভায় ভারতীয় দূত বলেন, “তালেবানের সঙ্গে একটি বাস্তবসম্মত সম্পর্ক তৈরির জন্য সকলকে আহ্বান জানাচ্ছে ভারত। একটি সামঞ্জস্যপূর্ণ নীতি ইতিবাচক পদক্ষেপে সাহায্য করবে। শুধুমাত্র শাস্তিমূলক আচরণের উপর জোর দিলে পরিস্থিতি যেমন ছিল, তেমনই থাকবে। যেমনটা আমরা গত সাড়ে চার বছর ধরে দেখে আসছি।”


আফগান জনতার জন্য উন্নয়নমূলক কাজকর্মের প্রতিও যে ভারত প্রতিশ্রুতিবদ্ধ, সে কথাও স্মরণ করিয়ে দেন তিনি। কাবুলে অবস্থিত ভারতের কূটনৈতিক দফতরকে পুনরায় দূতাবাসের রূপ দেওয়ার জন্য দিল্লির সাম্প্রতিক সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন ভারতীয় দূত। তাঁর বক্তব্য, নয়াদিল্লি যে আফগান জনতার উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, এই সিদ্ধান্ত তারই প্রতিফলন।


২০২১ সালে তালেবান গোষ্ঠী দ্বিতীয় বারের জন্য আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এর আগে প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে আগে বিভিন্ন বিনিয়োগ করেছে নয়াদিল্লি। ওই দুই দশকে আফগানিস্তানে ভারত থেকে প্রায় ৩০০ কোটি ডলারের বিনিয়োগ হয় সে দেশে। তবে ২০২১ সালে তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা দখলের পরে সাবধানী পদক্ষেপ করে ভারত। কাবুল যে দূতাবাস ছিল, সেখান থেকে কূটনীতিক এবং আধিকারিকদের সরিয়ে নেয় দিল্লি। তবে গত কয়েক মাস ধরেই ভারত এবং আফগানিস্তানের মধ্যে ফের কূটনৈতিক স্তরে আলাপ আলোচনা শুরু হয়েছে। গত অক্টোবরে তালিবান বিদেশমন্ত্রী মুত্তাকি ছ’দিনের সফরে ভারত আসেন। তালিবান দ্বিতীয় বার আফগানিস্তানে ক্ষমতায় আসার পরে এই প্রথম সে দেশের কোনও মন্ত্রী ভারত সফরে আসেন। এ অবস্থায় জাতিসংঘে ভারতের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।


সূত্র: আনন্দবাজার

আরও খবর


6a1bcfce82d66-310526120606.webp
মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

১৬ দিন ৭ ঘন্টা ৩০ মিনিট আগে



6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩০ দিন ১ ঘন্টা ৩৩ মিনিট আগে