যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

রায়পুরে গণিত উৎসব ২০২৫–এ মেধাবীদের সম্মাননা

সনদ ও পুরস্কার গ্রহণ করছেন তামিম হোসাইন খান
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল অ্যান্ড কলেজে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘গণিত উৎসব ২০২৫’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের উদ্যোগে গঠিত ম্যাথ ক্লাবের আয়োজনে এ উৎসবটি ক্যাম্পাসজুড়ে উৎসাহ–উদ্দীপনার এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন, যিনি তাঁর বক্তব্যে গণিতের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলার জন্য উৎসাহ প্রদান করেন। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া, স্কুল প্রধান শিক্ষক সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম , ভারপ্রাপ্ত অধ্যাপক আনিসুর রহমান, একাডেমিক কো-অর্ডিনেটর ইব্রাহিম রিজভী , বিভাগীয় প্রধানবৃন্দ এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ ও পুরস্কার তুলে দিয়ে অতিথিবৃন্দ ভবিষ্যতে আরও সাফল্য কামনা করেন। শিক্ষার্থীদের উপস্থিতি, অভিভাবকদের আগ্রহ ও শিক্ষকদের আন্তরিকতায় অনুষ্ঠানটি হয়ে ওঠে মর্যাদাপূর্ণ, চমৎকার ও স্মরণীয়।
অনুষ্ঠানের আয়োজকদের সাথে কথা বলে জানা যায়, নিয়মিত গণিতচর্চা ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতেই এ আয়োজন করা হয়েছে। ম্যাথ ক্লাব ভবিষ্যতে আরও বড় পরিসরে বিভিন্ন গণিতভিত্তিক আয়োজন করার পরিকল্পনা করছে।
অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণে সম্পন্ন হওয়া এই গণিত উৎসব ক্যাম্পাসে নতুন উদ্দীপনা যোগ করেছে।
Tag
আরও খবর