জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম শ্রীমঙ্গলে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান

দিনাজপুরের বিরামপুরে হাদী ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

দিনাজপুরের বিরামপুরে হাদী ভাইয়ের ওপর হামলার প্রতিবাদে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুর বিরামপুরে বিএনপি নেতা হাদী ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদে বিরামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

আজ (১৩ ডিসেম্বর-২৫) বিকেলে বিরামপুর পৌর শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিল চলাকালে নেতাকর্মীরা হামলার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং রাজনৈতিক সহিংসতা বন্ধের দাবি জানান। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।


বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিয়া শফিকুল আলম মামুন। তিনি বলেন, “হাদী ভাইয়ের ওপর হামলা পূর্বপরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এটি শুধু একজন বিএনপি নেতার ওপর হামলা নয়, বরং বিরামপুরের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্ট করার অপচেষ্টা। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”


উপজেলা বিএনপির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোছা বলেন, “বর্তমান পরিস্থিতিতে বিরামপুরে বিরোধী মত দমনে হামলা-মামলা বেড়ে গেছে। প্রশাসন যদি নিরপেক্ষ ভূমিকা না নেয়, তাহলে বিএনপি নেতাকর্মীরা রাজপথে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”


এ সময় আরও বক্তব্য রাখেন প্রভাষক মুশফিকুর রহমান, নুরুল হোসেন নুরা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ ছানোয়ার হোসেন দিপু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম হোসেন বাবু। তারা সবাই হাদী ভাইয়ের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।


বিক্ষোভ মিছিলে বিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক,রেজাউল করিম রেজু, জোরালো বক্তব্য রাখেন,


জোবাইদুল হক জুয়েল (সাবেক যুবনেতা),পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফি,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুর রব তোতা,পৌর বিএনপির সহ-সভাপতি রবিন চৌধুরী,উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মেম্বার,সাংগঠনিক সম্পাদক রাজু আহেদসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।


নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, রাজনৈতিক সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপির আন্দোলন দমন করা যাবে না। তারা স্পষ্ট করে বলেন, হাদী ভাইয়ের ওপর হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত না হলে বিরামপুরে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে আন্দোলন জোরদার করা হবে।


বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শেষে নেতাকর্মীরা হাদী ভাইয়ের দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতে এ ধরনের হামলা প্রতিরোধে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।



Tag
আরও খবর