ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

দেশচিত্র

টাঙ্গাইলের মধুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ্যে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পন ও আলোচনা সভার মধ্য দিয়ে মধুপুর উপজেলা প্রশাসন। রবিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসুচি পালন করেছেন। বীর মুক্তিযোদ্ধা, প্রশাসনের সকল কর্মকর্তা, শিক্ষক, সুধিজন ও গণমাধ্যমকর্মীসহ উপজেলা পরিষদ চত্বরে সমবেত হন। 

শহীদের প্রতি শোক র‌্যালি নিয়ে বংশাই নদীর তীরে শহীদ মিনারায় পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। পরে উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দীন , মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  জাফর ইকবাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, কৃষি কর্মকর্তা রকিব আল রানা, প্রকল্প অফিসার রাজিব আল রানা, সমাজসেবা অফিসার গোলাম মোস্তফা হোসাইন, হিসাবরক্ষক অফিসার মনিরুজ্জামান, প্রাণী সম্পদ অফিসার মনিরুজ্জামান,  বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর প্রমূখ।


Tag
আরও খবর