ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে উদযাপন

দেশচিত্র

অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে বক্তব্যে ARAB-এর সভাপতি D.মির শাহ আলম (S21 MIR) বলেন, অ্যামেচার রেডিও শুধু একটি শখ নয়—এটি দুর্যোগকালীন সময় বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি বলেন, বাংলাদেশের তরুণ সমাজকে প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবায় যুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে জানানো হয়, অ্যামেচার রেডিও অপারেটররা প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সরকার ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ যোগাযোগ সহায়তা দিয়ে থাকেন। সাম্প্রতিক সময়ে ফেনী ও সিলেটের বন্যা, ৫ আগস্টের পর ট্রাফিক ব্যবস্থাপনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের সময় অ্যামেচার রেডিও অপারেটরদের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়।

বর্তমানে বিশ্বব্যাপী প্রায় ৩০ লাখ অ্যামেচার রেডিও অপারেটর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। বাংলাদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (BTRC) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত প্রায় ৭০০ জন অপারেটর এবং আরও হাজারো আগ্রহী তরুণ এই কার্যক্রমে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা লাইভ রেডিও কমিউনিকেশন, জরুরি যোগাযোগ কৌশল, আধুনিক রেডিও প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমে অংশ নেন। এতে বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশগ্রহণ করেন।

ARAB নেতৃবৃন্দ বলেন, এই আয়োজন তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রেখে প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবায় উদ্বুদ্ধ করবে এবং দেশের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা আরও জোরদার করতে সহায়ক হবে।

শেষে আয়োজকরা জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ সফলভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে সরকারি ও নীতিনির্ধারকদের আরও সহযোগিতা কামনা করেন।

আরও খবর


6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ৮ ঘন্টা ৯ মিনিট আগে


deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে