শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ

জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে শেষ হলো ‘পীরগাছা বন্ধু মহল অনলাইন গ্রুপের’ দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী

দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী

জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘পীরগাছা বন্ধু-মহল অনলাইন গ্রুপ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী উপজেলার ছাওলা ইউনিয়নের পাওটানাহাট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে অতিথিদের ফুল দিয়ে বরণ, অভিভাবকদের সম্মাননা স্মারক প্রদান, শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, আলোচনা সভা, কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

ছাওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজির হোসেনের সভাপতিত্বে এবং শহিদুল ইসলাম সাজুর সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন পীরগাছা বন্ধু-মহল অনলাইন গ্রুপের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন শিমুল, পরিবর্তনের আওয়াজ তারুণ্যের বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ডা. একরামুল হক, নেকমামুদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ শামসুদ্দো চঞ্চল, ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম এবং লায়ন্স ক্লাবের প্রতিনিধি আল হাসিব।

বক্তারা বলেন, পীরগাছা বন্ধু মহল অনলাইন গ্রুপ সামাজিক উন্নয়ন, মানবিক সহায়তা ও সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যে এলাকায় প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। ভবিষ্যতেও সংগঠনটি সমাজকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পীরগাছা বন্ধু মহল অনলাইন গ্রুপের সকল পর্যায়ের এডমিন, সিনিয়র এডমিন, মডারেটর, সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। দিনব্যাপী এই আয়োজন উৎসবমুখর পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।


আরও খবর