ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

পীরগাছায় শহিদ হাদির রুহের মাগফেরাত কামনায় ইউনিয়ন জামায়াতের দোয়া মাহফিল

দোয়া মাহফিল

রংপুরের পীরগাছায় প্রথম সারির জুলাই বিপ্লবী, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সংগ্রামী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পীরগাছা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে শনিবার (২০ ডিসেম্বর) রাতের নীরবতায় উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিলে শহিদ হাদির স্মৃতিচারণে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত নেতাকর্মীরা শহিদ হাদির আদর্শ, ত্যাগ ও সংগ্রামী জীবনের কথা স্মরণ করে অশ্রুসিক্ত হৃদয়ে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

দোয়া মাহফিলে পীরগাছা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবু সুফিয়ান সুজনের সভাপতিত্বে এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক ওয়েছকুরুনীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম। তিনি বলেন, “শহিদ শরিফ ওসমান হাদি ছিলেন সত্য ও ন্যায়ের পথে এক আপসহীন সৈনিক। তাঁর জীবন আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ, পীরগাছা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি সেলিম আহমেদ, মোজাফ্ফর হোসেন মিশন, কাজী আজিজুল ইসলাম, মাওলানা জিল্লুর রহমান, যুবনেতা শফিকুল ইসলামসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

শেষপর্বে অনুষ্ঠানের প্রধান অতিথি মাওলানা আনোয়ারুল ইসলাম শহিদ শরিফ ওসমান হাদিসহ সকল শহিদদের আত্মার মাগফেরাত, দেশের শান্তি ও ইসলামী আন্দোলনের অগ্রযাত্রা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন।

আরও খবর




deshchitro-6af5d73845a84-121126091152.webp
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

২ ঘন্টা ১৪ মিনিট আগে