*কক্সবাজার জেলার দরিয়ানগর এলাকায় বিপজ্জনকভাবে প্যারাসেইলিং পরিচালনা করে পর্যটকের মৃত্যু ঘটানোয় দায়েরকৃত হত্যা মামলার ১নং আসামি গ্রেফতার।* নোয়াখালীতে বিএনপি নেতাকে হত্যার উদ্দেশ্যে গুলি, লাগল সহযোগীর বুকে বন্যার্তদের পাশে ‘লোহাগাড়া সোশ্যাল সোসাইটি’, ক্ষতিগ্রস্ত পরিবার পেল ঢেউটিন লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক সংকটাপন্ন আদমদীঘিতে গাঁজা-মদসহ আটক তিন জনের জেল-জরিমানা আদমদীঘিতে ৫শ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ নোয়াখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, আহত-২৪ শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ কালিগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার শিশু জান্নাতুল হত্যার বিচার ও ধর্ষক রবির প্রকাশ্যে ফাঁসির দাবিতে নড়াইল কোর্ট চত্বরে মানববন্ধন সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে কলারোয়ার যুবকের কাছ থেকে কুশ উদ্ধার বাংলাদেশ আর কখনোই তাবেদারী রাষ্ট্রে পরিণত হবে না: পররাষ্ট্রমন্ত্রী নাগেশ্বরীতে নবাগত ইউএনও’র সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় দিঘলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ নজরুল ইসলাম(ফকির নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জয়পুরহাটে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহর যোগদান ইসলামপুর থানা-পুলিশের সাফল্য : জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় কারাগারে ৭ জুয়াড়ি

রাজশাহী-১(গোদাগাড়ী তানোর) আসনে বিএনপি প্রার্থী শরীফ উদ্দিনের মনোনয়ন ফরম উত্তোলন

রাজশাহী-১(গোদাগাড়ী তানোর) আসন থেকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিনের পক্ষে ক্ষমনোনয়ন ফরম উত্তোলন করা হয়। আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তার পক্ষে বিএনপির নেতাকর্মীরা মনোনয়ন ফরম উত্তোলন করেন।

মনোনয়ন ফরম উত্তোলন শেষে মেজর শরীফ উদ্দিন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, “আজকের দিনটি তাঁর জন্য একটি পবিত্র দিন। এই নির্বাচনী ট্রেনের প্রথম পদক্ষেপ হিসেবে মনোনয়নপত্র উত্তোলনের কার্যক্রম শুরু হলো। ধানের শীষ প্রতীকে মনোনয়ন তুলতে পেরে গর্বিত বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এই আসনে অন্যান্য দল কিংবা স্বতন্ত্র প্রার্থী থাকতেই পারে, এতে কোনো সমস্যা নেই। এটি প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা। তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গোদাগাড়ী ও তানোরের মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। ধানের শীষ ছাড়া অন্য কাউকে বেছে নেওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানান তিনি।

ভোটের বিষয়ে তিনি বলেন, “মানুষের ভোটের প্রকৃত বহিঃপ্রকাশ ঘটবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি। দলীয় মনোনয়ন প্রসঙ্গে তিনি বলেন, “অনেকেই হয়তো মনোনয়ন প্রত্যাশী ছিলেন, সেটি স্বাভাবিক । তবে দলের হাইকমান্ড বিচার-বিশ্লেষণ ও তদন্ত করে একজনকেই মনোনয়ন দিয়েছে। এখন সেই লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে। সেইসাথে পদ্মা নদীর বাঁধ পূর্ণ নির্মাণ, বেকারত্ব সমস্যা দূর করতে শিল্প কারখানা স্থাপনসহ গোদাগাড়ী তানোর আসনের জনগণের জীবনমান উন্নয়ন করার জন্য যা প্রয়োজন তাই করবেন বলে উল্লেখ করেন তিনি।  


মনোনয়ন ফরম উত্তোলনের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেল বিএনপির সদস্য সদর উদ্দীন, গোদাগাড়ী উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম শাওয়াল, সাবেক আহ্বায়ক আব্দুল মালেক, সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সদর উদ্দিন, কাকনহাট পৌর বিএনপির সভাপতি জিয়াউল হক সরকার, গোদাগাড়ী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আনোয়ারুল ইসলাম, মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু ও  গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান মিলন।


আরো উপস্থি ছিলেন তানোর বিএনপির আহ্বায়ক হান্নান,  কাকনহাট পৌর বিএনপির  সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, গোদাগাড়ী উপজেলা বিএনপির সাংগঠনিক  মাহবুব, উজ্জল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরন্য কুসুম, গোদাগাড়ী পৌর যুবদলের আহ্বায়ক  মাহবুবুর রহমান বিপ্লব, গোদাগাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদ, সদস্য মাহফুজুর রহমান ডালিম, হিমেল, কাকনহাট পৌর যুবদলের আহ্বায়ক মশিউর রহমান ও গোদাগাড়ী উপজেলা ছাত্রদলের আহবায়ক বেদার উদ্দিন বিদ্যুৎসহ গোদাগাড়ী ও তানোর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Tag
আরও খবর



6a72cc708bdfb-050826113856.webp
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

২ দিন ২ ঘন্টা ২৪ মিনিট আগে



6a721f9c39040-040826112132.webp
দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা

২ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে