লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

৮ দফা দাবিতে বেগমগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ এবং সড়ক অবরোধ


কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষাসহ যৌক্তিক দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে কর্তৃপক্ষের টালবাহানা করার প্রতিবাদ ও দ্রুত সময়ের মধ্যে ৮ দফা বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে এটিআই শিক্ষার্থীরা।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ঘন্টা ব্যাপি বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তা এলাকায় ঢাকা-নোয়াখালী ও লক্ষ্মীপুর-ফেনী সড়ক অবরোধ করে তারা। এ সময় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা দিয়ে সমাপনী পরীক্ষা বর্জন করে। পরে সন্ধ্যার মধ্যে তাদের দাবি গুলো নিয়ে প্রজ্ঞাপন জারির আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।  

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে, উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গ্যাজেট করে প্রজ্ঞাপন জারিসহ প্রতিবছর নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, কৃষি ডিপ্লোমার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই এর অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সরকারি বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে নূন্যতম দশম গ্রেড দিতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা দিতে হবে ও উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

তারা জানান, সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এ সময় বিক্ষোভ এবং সড়ক অবরো ধে বক্তব্য দেন-বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন শামীম, সাবেক এটিআই ভিপি রায়হান খান’সহ অন্যান্য শিক্ষার্থীরা।

আরও খবর