চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নোয়াখালীর সেনবাগে ভূমিদস্যু কর্তৃক প্রাণনাশের হুমকির অভিযোগ



নোয়াখালীর সেনবাগ উপজেলাধীন ৭নং মোহাম্মদপুর ইউনিয়নের দক্ষিণ রাজারামপুর মুজা মিয়া সওদাগরের বাড়ির মৃত নুরুল ইসলাম এর ছেলে মোঃ নুরুল হুদা ওরফে হোদন (৩৭) কে প্রাণনাশের হুমকি ও সপরিবারে ক্ষতি সাধনের ভীতি প্রদর্শনকারী ভূমি দস্যু মোঃ মহিব উল্যাহ গংদের বিরুদ্ধে থানায় অভিযোগ । 


বৃহস্পতিবার (১৯ জানুয়ারী ) নোয়াখালী জেলার সেনবাগ থানার মোঃ নুরুল হুদা ওরফে হোদন, পিতা- মৃত নুরুল ইসলাম, সাং দক্ষিন রাজারামপুর (মুজা মিয়া সওদাগরের বাড়ি) তাকে সপরিবারে প্রাণনাশের হুমকি দিয়েছে ভূমিদস্যু ১। মোঃ মহিব উল্যাহ (৩৫), পিতা-মোঃ হাবিব উল্যাহ, ২।  মোঃ আবুল কাশেম মিস্ত্রী (৫২), পিতা-মৃত শেখ আহাম্মদ, উভয় সাং- দক্ষিন রাজারামপুর, থানা-সেনবাগ, জেলা- নোয়াখালী, ৩। মোঃ শামীম (২৭) পিতা-অজ্ঞাত, সাং- অজ্ঞাত, বর্তমান ঠিকানা- সেবারহাট, জালিয়া পুকুর, পলি প্লাইবোর্ড ফ্যাক্টরী, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী সহ সঙ্গীগণ মিলে মোঃ নূরুল হুদা ওরফে হোদানের বসত ঘরের সামনে দখলীয় পৈত্রিক সম্পত্তির উপর জোর করে ঘর নির্মাণ কাজ শুরু করলে বাঁধা প্রদান করা হয়। মোঃ নুরুল হুদা ওরফে হোদনের থানায় আরজি মতে মৌজা নং- ৭৯, রাজারামপুর, বিএস খতিয়ান - ৯২৮ ও ৩৬৪, বিএস দাগ নং- ৪৫৫৬ এর ২৮ শতাংশের অন্দরে ১৪ শতাংশ ভিটি।


উক্ত ভিটি আরজিতে উল্লেখিত বিবাদী ভূমি দস্যুগণ গত ৬/ ১১/ ২০২৩ ইং তারিখে ভোর  ৬ টায় উক্ত দাগে জোরপূর্বক টিনের ঘর নির্মাণ করা আরম্ভ করলে স্থানীয় লোকজনের সামনে নির্মাণে বাধা দিলে, দেশীয় অস্ত্রদ্বারা মারধর করে। পরে স্হানীয় গণ্যমান্য  ব্যক্তিগণ ভূমিদস্যুদের অবৈধ কাজ বন্ধ করে দেয়। এতে ভূমিদস্যু মোঃ মহিব উল্যাহ গং মোঃ নূরুল হুদা ওরফে হোদন কে সপরিবারে প্রাণনাশের হুমকি দেয়ায় ভীত সন্তস্ত হয়ে সেনবাগ থানায় অভিযোগ দাখিল করে। 


প্রকাশ অভিযোগ দাখিলকারী একজন সিএনজি চালক,তার পিতা মারা যাওয়ার পূর্বে বিগত ২২/০৮/২০১৬ ইং তারিখে সকল জায়গা সম্পত্তি তাদের ৪ ভাই ও ১ বোনকে পৃথক পৃথকভাবে হেবা দলিল মূলে রেজিস্ট্রি করিয়া দেয়। তার বোন রাহেলা আক্তার থেকে ৩ শতাংশ জায়গা ক্রয় করেছে মর্মে ভূমি দস্যু মোঃ শামিম ও তার সহযোগীদের সহায়তায় জোর পূর্বক বর্ণিত দাগে টিনের ঘর নির্মাণ কাজ আরম্ভ করিলে বাদী বাঁধা দিলে বিবাদী দেশীয় অস্ত্র দ্বারা মারধর করে। এসময় স্হানীয়রা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বিবাদীগণ বিভিন্ন ভাবে বাদী ও বাদীর পরিবারের সদস্যদের খুন,জখম ও প্রাণনাশের হুমকী প্রদান করে। স্হানীয় ভাবে বিবাদ মিটানোর চেষ্টায় ব্যর্থ হওয়ার কারণে থানায় অভিযোগ দাখিল করে। বাদীর নিরীহ, দরিদ্র ও অসহায়ত্ত্বের সুযোগে ভূমি দস্যুগণ এ কাজ করছে বলে স্হানীয়রা জানায়। 

আরও খবর