কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

পীরগাছায় মনোনয়নপত্র জমা দিলেন জাপা মনোনীত প্রার্থী শাহ মাহবুবার রহমান

মনোনয়নপত্র জমা

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে জাতীয় পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর)  দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক ও নির্বাচন কর্মকর্তা রেজাউল ইসলামের কাছে তার মনোনয়নপত্র জমা দেন। এর আগে তিনি পীরগাছা মহিলা কলেজ চত্বরে দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে দোয়া পরিচালনা করেন সাইফুল ইসলাম। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, সদস্য শাহ রনজু মিঞা, পীরগাছা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আমিনুল ইসলাম রনজু, উপজেলা জাতীয় যুবসংহতির আহবায়ক সিরাজুল ইসলামসহ উপজেলার ৯টি ইউনিয়নের কয়েক হাজার নেতাকর্মী।

শাহ মাহবুবার রহমান রাজনৈতিক অঙ্গনে একজন পরিচিত মুখ। মাত্র ২৯ বছর বয়সে তিনি ২০০৯ সালে পীরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৯ সালে দ্বিতীয়বারের মতো তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি পীরগাছা মহিলা কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি, কেন্দ্রীয় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক, জেলা জাতীয় পার্টির ১নং যুগ্ম আহবায়ক এবং উপজেলা জাতীয় পার্টির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

তার পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যও উল্লেখযোগ্য। তার বাবা শাহ মিজানুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ১৯৮৫ থেকে ১৯৯১ সাল পর্যন্ত উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন পীরগাছা উপজেলা সভাপতির দায়িত্বে ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শাহ মাহবুবার রহমান বলেন, নির্বাচনি আচরণবিধি মেনেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আমাদের রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে -কিন্তু উন্নয়নে আমরা এক। রংপুরে জাতীয় পার্টির বিপক্ষে এসে অহেতুক কেউ ঝগড়া করবে বলে -আমি মনে করি না। মানুষ অনেক দিন থেকে ভোট দিতে পারিনি -যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না হয় তাহলে এবারও মানুষের ভোট দেওয়ার আগ্রহ থাকবে না। তিনি আরও বলেন, “ জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে এই এলাকার সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ সমাজকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করব।

আরও খবর