কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

পীরগাছায় উদ্বোধন হলো সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের

উদ্বোধন

“নৈতিকতা সমৃদ্ধ আধুনিক ও গুণগত শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ”-এই স্লোগানকে ধারণ করে রংপুরের পীরগাছায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সানরাইজ প্রি-ক্যাডেট স্কুল। রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে পীরগাছা সরকারি কলেজ গেইট সংলগ্ন স্কুল চত্বরে এক দোয়া’র মাধ্যমে বিদ্যালয়টির শুভ উদ্বোধন করা হয়। দোয়া পরিচালনা করেন মেকুরা ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক নুরুজ্জামান মন্ডল। এ সময় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার্থীদের সাফল্য ও দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সানরাইজ প্রি-ক্যাডেট স্কুলের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনায় শিক্ষাক্ষেত্রে মানসম্মত ও নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন আল কুরআন লার্ণিং অ্যান্ড ইনফরমেশন সেন্টারের চেয়ারম্যান আবুল হোসেন। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডিসকভারি স্কুলের পরিচালক রবিউল ইসলাম, প্রধান শিক্ষক নাজমুল হোসাইন, পীরগাছা প্রেস ক্লাবের সভাপতি রবিউল আলম বিপ্লব, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ সরকার, পীরগাছা বাজারের ব্যবসায়ী মনিরুজ্জামান বুলেট, মুরাদ হোসেন, শামিম মিয়া, শহিদুজ্জামান সোহাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও সুধীজনরা। বক্তারা নতুন এ শিক্ষাপ্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এলাকাবাসীর সহযোগিতা প্রত্যাশা করেন।

আরও খবর