দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

জানে আলম খোকা ফিরে এলেন দলে, শেরপুর বিএনপিতে মিলল ঐক্যের ঠিকানা

পাঁচ বছর পর বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক পৌর মেয়র জানে আলম খোকার বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। এর মধ্য দিয়ে বগুড়ার শেরপুর উপজেলা ও পৌর বিএনপিতে দীর্ঘদিনের অভ্যন্তরীণ রাজনৈতিক অচলাবস্থা নিরসন ও ঐক্যবদ্ধ পথচলার নতুন অধ্যায় শুরু হল।

রোববার (২৮ ডিসেম্বর) বিকালে শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবুল বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বহিষ্কারাদেশ তুলে নেওয়ার বিষয়টি তাকে এবং শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুকে মোবাইল ফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে গত ১৮ ডিসেম্বর সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজের বাসভবনে গুরুত্বপূর্ণ যৌথ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শেরপুর উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ সব ভেদাভেদ ভুলে এক প্ল্যাটফর্মে আসার সিদ্ধান্ত নেন।

সভায় সর্বসম্মতিক্রমে জানে আলম খোকার বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য কেন্দ্রীয় পর্যায়ে জোর সুপারিশ করা হয়। স্থানীয় নেতৃবৃন্দ আগামী দিনের নির্বাচনি লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে নামার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করার ফলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা ও প্রাণের সঞ্চার হয়েছে।

স্বাধীন কুমার কুন্ডু বলেন, ‘শেরপুর বিএনপিতে দীর্ঘদিনের অভ্যন্তরীণ জটিলতা নিরসনের পথ প্রশস্ত হলো। এখন থেকে আমরা সবাই মিলেমিশে দলের জন্য কাজ করব।’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানে আলম খোকা আল্লাহর প্রতি শুকরিয়া আদায় ও দলের সব স্তরের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

তিনি বলেন, ‘সব ভুলের অবসান ঘটিয়ে, মান-অভিমান ভুলে আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে ভবিষ্যতে কাজ করব। জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করতে আমার সব নেতাকর্মী একতাবদ্ধ থাকবে।’

জানে আলম সতর্ক করে বলেন, ‘আমাদের এই ঐক্যের মাঝে যেন কোনো তৃতীয় শক্তি ঢুকতে না পারে, সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।’

শেরপুর বিএনপির এই ঐক্যের ফলে স্থানীয় রাজনীতিতে দলের সাংগঠনিক শক্তি আরও সুসংহত হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।







Tag
আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

১ ঘন্টা ০ মিনিট আগে