গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়নপত্র দাখিল করলেন কয়ছর এম আহমেদ

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর–শান্তিগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন কয়ছর এম আহমেদ।


সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহজাহানের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র দাখিলকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনসার উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মো. জালাল উদ্দিন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও দরগাপাশা ইউপির সাবেক চেয়ারম্যান রওশন খান সাগর।

।মনোনয়নপত্র জমাদান শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত বক্তব্যে কয়ছর এম আহমেদ বলেন, “আমি সাধারণ মানুষের অধিকার রক্ষা, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। শান্তিগঞ্জ ও জগন্নাথপুরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি। ”তিনি আরও বলেন, “একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর নির্বাচন উপহার দেওয়া সম্ভব।” এ সময় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. নুর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈম, আহ্বায়ক কমিটির সদস্য ও পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, মুজাহিদ উদ্দিন, মহির উদ্দিন, মোশাহিদ আলী, নুরুল ইসলাম, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াস মিয়া, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফায়েল আহমেদসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আরও খবর



6a10892e16591-220526104950.webp
শশুরবাড়িতে বেড়াতে এসে লাশ হলো জামাই

২ দিন ১৬ ঘন্টা ০ মিনিট আগে