কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমির বই বিতরণ ও ফলাফল প্রকাশ

বই বিতরণ ও ফলাফল প্রকাশ

সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান জানিয়ে কোনো ধরনের উৎসব আয়োজন ছাড়াই নতুন শিক্ষাবর্ষের বই বিতরণ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে তানজিমুল হিকমাহ রেসিডেন্সিয়াল মডেল একাডেমি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে পীরগাছা সদর ইউনিয়নের আব্দুল করিম আবাসিক শিক্ষা নিকেতন একাডেমি হলরুমে এ উপলক্ষ্যে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একাডেমির অধ্যক্ষ মাওলানা মাহবুবার রহমানের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের উদ্বোধন ও বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন পীরগাছা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল ইসলাম স্বপন।

এসময় একাডেমির কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন, শ্রেণি শিক্ষক ফেরদৌসি, কাওসার আহমেদ, ওয়ায়েস কুরুনী, আসাদুল ইসলাম ও হাফেজ এনামুল হক উপস্থিত ছিলেন। এছাড়াও শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন, নৈতিকতা ও শৃঙ্খলা বজায় রেখে শিক্ষার্থীদের যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। শেষে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয় এবং অভিভাবকদের উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

আরও খবর