সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

পলাশে আল নুর ইসলামিক সেন্টারে বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও হাফেজদের পাগড়ি প্রদান

পলাশে আল নুর ইসলামিক সেন্টারে বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও হাফেজদের পাগড়ি প্রদান 



মোহাম্মদ মিনার হোসেন খান , পলাশ (নরসিংদী) 



                  নরসিংদীর পলাশে আল নুর ইসলামিক সেন্টার মাদরাসায় বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা, তাফসীরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের মাঝে  পাগড়ি প্রদান অনুষ্ঠান পালিত হয়েছে। 


                          ১ জানুয়ারি ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার আল নুর ইসলামিক সেন্টার মাদরাসার মোহতামিম মুফাসসিরে কোরআন  হাফেজ ক্বারী মাওলানা মুফতি  মোঃ আখতার হোসাইন এ-র তত্ত্বাবধানে ও হাফেজ মোঃ নূরে আলম এ-র পরিচালনায়  সকাল ৮ টা থেকে দিনব্যাপী উক্ত বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা, তাফসীরুল কোরআন মাহফিল ও হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান অনুষ্ঠানটি মধ্য বাগপাড়া আল নুর ইসলামিক সেন্টার মাদরাসার অডিটোরিয়াম কক্ষে অনুষ্ঠিত হয়েছে। 


                         উক্ত অনুষ্ঠানে পলাশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ঘোড়াশাল পৌর এলাকার ৩৮ টি মাদরাসার মোট ৬৪ জন প্রতিযোগী ৫ পারা, ১০ পারা ও ৩০ পারা এই তিনটি বিভাগে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান বিচারকের দায়িত্বে আন্তর্জাতিক মান সম্পন্ন  হাফেজ মাওলানা বেলাল হোসেন ও হাফেজ ক্বারী মোঃ নূরে আলম উপস্থিত ছিলেন। বিচারকদের সুক্ষ বিবেচনার মাধ্যমে প্রতিযোগিদের মধ্য থেকে বিজয়ীদের নির্বাচন করে  পুরস্কার বিতরণ করা হয়। 


                  বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল নুর ইসলামিক সেন্টার মাদরাসা প্রতিষ্ঠাতা আমেরিকা প্রবাসী আলহাজ্ব মোঃ সাইফুল ইসলাম মুকুল। তিনি প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার ও হাফেজ ছাত্রদের মাঝে পাগড়ি প্রদান করেন। প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম মুকুল মাদরাসার উত্তরোত্তর সফলতার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং আরেক প্রতিষ্ঠাতা ছোট ভাই অস্ট্রেলিয়া প্রবাসী আলহাজ্ব ডা. মোঃ সফিকুল ইসলাম মন্জু ভাইয়ের সুস্হতার জন্য সকলের দোয়া কামনা করেন। 


               প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী সকল মাদরাসার ছাত্র শিক্ষকদের মাঝে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন স্হানীয় পরিচালক আলহাজ্ব মোঃ কামরুজ্জামান বেদন।অনুষ্ঠানে এলাকার গন্যমাণ্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন। 


Tag
আরও খবর