মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

যশোরে কাল টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না: ভোগান্তিতে পড়বে শহরের বড় অংশ

যশোর শহরে উন্নয়ন ও বার্ষিক নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহরের চাঁচড়া ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন এলাকায় শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।শহরের গুরুত্বপূর্ণ এবং ঘনবসতিপূর্ণ বেশ কিছু এলাকায় এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট চলবে। এর মধ্যে রয়েছে:

 * চাঁচড়া মধ্যপাড়া ও গোলদার বাড়ী 

* চেকপোস্ট ও চোরমারা দীঘির পাড়

 * আলীগড় মসজিদ ও হাজাম পাড়া

 * খড়কি পীরবাড়ী, কবরস্থান রোড ও কারবালা

 * তিনখাম্বার মোড়, আরবপুর ও চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড

 * বিমান বন্দর রোড, রাজারহাট ও কচুয়া

 * রিপন মেটালসহ সংলগ্ন এলাকা।

মূলত চাঁচড়া, সিএন্ডবি, কচুয়া ও আদ-দ্বীন ফিডারের আওতাভুক্ত সকল আবাসিক ও বাণিজ্যিক গ্রাহক এই বিদ্যুৎ বিভ্রাটের আওতায় থাকবেন।ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী নাসির উদ্দিন জানিয়েছেন, সিস্টেমের সক্ষমতা বৃদ্ধি ও বার্ষিক নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে এই কাজ করা হচ্ছে। তবে কারিগরি কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দ্রুততম সময়ের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এই অসুবিধার জন্য ওজোপাডিকো কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

আরও খবর