বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্ভাবন “Thunderbolt” ক্রুজ মিসাইল প্রদর্শন ‎মোংলা বন্দরে ভিড়ল কয়লাবাহী জাহাজ, রামপাল বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ শুরু সোহরাওয়ার্দী আর্ট ক্লাবের নেতৃত্ব জান্নাতুল আরবি প্রিয়া - ছোঁয়া আক্তার যশোরের উন্নয়ন ও জনসেবায় সর্বোচ্চ স্বচ্ছতার নির্দেশ জেলা প্রশাসকের এসএসসি পরীক্ষার ৩ দিন আগে কেন্দ্রে প্রবেশ নিয়ে নতুন নির্দেশনা জারি বেনাপোলে আধুনিক হাসপাতাল নির্মাণের দাবিতে গণ-বিক্ষোভ ও ৩ দফা দাবি পেশ রায়পুরে মাদকবিরোধী অভিযান: গাঁজা, ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন গ্রেপ্তার অভয়নগরে ভবদহ জলাবদ্ধতা ও কৃষিজমি রক্ষা জোটের মতবিনিময় সভা আদমদীঘিতে টিকটকের ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু ধর্মপাশা বজ্রপাতে দুইজন নিহত লাখাই রিপোর্টাস ইউনিটির সভাপতির ইচ্ছামত পরিচালনায় সদস্যগনের গন পদত্যাগ। লাখাইয়ে হাম নিয়ে জনসচেনতা ও সতর্কতামূলক প্রচারাভিযানে পথশিশু নিকেতন ফাউন্ডেশন। নাগেশ্বরীতে অষ্টম শ্রেণির ছাত্রকে বলাৎকার : শিক্ষক ওমর ফারুক পলাতক শহরের বেজপাড়ায় ডিবি’র হানা: ৮০ পিস ইয়াবাসহ ‘ববি’ গ্রেপ্তার হেফাজতে নিয়ে মধ্যযুগীয় নির্যাতনের অভিযোগ, ডিবির ওসি আরিফসহ দুই কনস্টেবলকে প্রত্যাহার সাতক্ষীরায় আইন সচেতনতা কর্মশালা ৪০৯ বোতল ফেন্সিডিল পাচারকালে দুইজন আটক ‘সাইলেন্ট এক্সপেল’ বাতিলের নির্দেশ শিক্ষামন্ত্রীর বাড়ির আঙিনায় সবুজ সাফল্য: জাতীয় ফল কাঠালে স্বয়ংসম্পূর্ণতার পথে শিবচর দীর্ঘ নজরদারির পর গ্রেপ্তার মাদক ব্যবসায়ী

পাঁচবিবিতে স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতি, ৩৫ ভরি স্বর্ণ ও ৬ লাখ টাকা লুট



মোঃ মনোয়ার হোসেন
জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ-

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি স্বর্ণের দোকানে দুঃসাহসিক ডাকাতি ঘটনা ঘটেছে। নাইট গার্ডকে বেঁধে রেখে দোকানের সিন্দুক ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

০৩ জানুয়ারি ২০২৫) শনিবার ভোর আনুমানিক ০৪.০০ ঘটিকার সময় পাঁচবিবি পৌরসভার স্টেশন রোডে অবস্থিত বিএনপি দলীয় কার্যালয় থেকে প্রায় ৬০ গজ উত্তরে মন্ডল জুয়েলার্স নামের দোকানে এ ডাকাতির  ঘটনা ঘটে।

ডাকাতি হওয়া দোকানটির মালিক মোঃ নুরুল ইসলাম (৩৫)। তিনি দিবাকরপুর গ্রামের বাসিন্দা এবং তার পিতা মোঃ বোরহান উদ্দিন।
দোকানের মালিক সূত্রে জানা যায়, ভোররাতে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন একটি দল দোকানের সামনে এসে পৌঁছায়। এ সময় দোকানের নাইট গার্ড শ্রী ভুট্টু (৫৪)-কে হাত বেঁধে ফেলে চোরেরা। পরে দোকানের তালা কেটে এবং সিন্দুক ভেঙে ভেতরে থাকা প্রায় ৩৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৬ লাখ টাকা ডাকাতি করে নিয়ে যায়।

ঘটনার পর সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত ডাকাতদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোঃ রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করে। আমি নিজেও পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag
আরও খবর