চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৫ আগস্টের পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই: তারেক রহমান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-01-2026 08:29:34 pm

৫ আগস্টের পেছনে ফিরে যাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমরা ৫ আগস্টে আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনো কারণ নেই।’


শনিবার (১০ জানুয়ারি) দুপুরে বনানীর হোটেল শেরাটনের বলরুমে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিএনপির চেয়ারম্যান এ কথা বলেন।


চেয়ারম্যান হিসেবে গত রাতে দায়িত্ব গ্রহনের পর তারেক রহমান প্রথম দিনের কর্মসূচি শুরু করেন সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের মধ্য দিয়ে। অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিকের সম্পাদক,ইলেক্ট্রনিক মিডিয়ার শীর্ষ প্রধানসহ জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে দেশ ও দেশের মানুষের জন্য নিজের কর্মপরিকল্পনা সাংবাদিকদের কাছে তুলে ধরেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি সকলের সহযোগিতা কমনা করে বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী নির্বাচনে আমরা সরকার গঠনে সক্ষম হলে আমাদের একটি পরিকল্পনা রয়েছে। গত ২৫ তারিখে আমি দেশে এসে একটি কথা বলেছিলাম, মার্টিন লুথার কিং যেমন ৬২ বছর আগে বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। আমি বলেছিলাম, আই হ্যাভ এ প্ল্যান।

সে প্ল্যানের একটি অংশ দেশের অর্ধেক জনগণ নারীদের ঘিরে। প্রত্যেক নারীদের দেয়া হবে ফ্যামিলি কার্ড। যে কার্ড পাবেন একজন নারী, গৃহিনী বা একজন হাউসওয়াইফ। তবে কার্ডটি সারাজীবনের জন্য নয় বরং ৫ থেকে ৭ বছরের জন্য দেয়া হবে। এ ৫ থেকে ৭ বছরে তাকে আমরা একটা সাপোর্ট দেয়ার চেষ্টা করব। কার্ডটির লক্ষ্য বা উদ্দেশ্য হলো, নারী সমাজকে গড়ে তোলা। আমাদের হিসাব মতে, এভারেজে প্রতি পরিবারে ৫জন সদস্য ধরলে বাংলাদেশে ৪ কোটি ফ্যামিলি আছে। সব পরিবারই এ কার্ড পাবেন।

Tag
আরও খবর