বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

শীতের আমেজে রাজশাহী কলেজে চড়ুইভাতি

সেহের আলী দূর্জয় - প্রতিনিধি

প্রকাশের সময়: 21-01-2023 12:53:02 pm

শীতে প্রাকৃতিক সৌন্দর্যে দেশ সেরা রাজশাহী কলেজ নানা আঙ্গিকে বৈচিত্র্যপূর্ণ রূপ প্রস্ফুটিত হয়। শীতের এই আমেজে কলেজে দিনব্যাপি বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত হয়েছে।  শনিবার (২১ জানুয়ারি) দর্শন বিভাগের আয়োজনে এথিকস ক্লাবের সহযোগীতায় কলেজ ক্যাম্পাসের রাষ্ট্র বিজ্ঞান ভবনের সামনের এই চড়ুইভাতি অনুষ্ঠিত  হয়।

চড়ুইভাতি অনুষ্ঠানে দর্শন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক রাজিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মহাঃ আব্দুল খালেক । বিশেষ অতিথি হিসেবে ছিলেন কমেটির  প্রফেসর মোহাঃ ওলিউর রহমান ও দর্শন  বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মাহমুদা খাতুন ।  এসময় আরোও  উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে কলেজে অধ্যক্ষ বলেন, সাধারণত আমার এই ধরনের অনুষ্ঠান গুলো বর্ষ ভিত্তিক ভাবে দেখি। কিন্তু দর্শন বিভাগ একটি ব্যতিক্রমী আয়োজন করেছে। সকাল থেকে আমি সবার মাঝে একটি আনন্দ উল্লাস দেখতে পাচ্ছি। শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, আনন্দ উল্লাসের সঙ্গে আমাদের মূল উদ্দেশ্য ঠিক রাখতে হবে। আমাদের পড়াশোনা করে সত্যি কারের মানুষ হতে হবে।

এসময় তিনি , এথিকস ক্লাবের নতুন সভাপতি সামিউল হাসনাত সোহান ও সাধারণ সম্পাদক রাজু আহম্মেদসহ  ২৯ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন ও শুভ কামনা জানান।

পরে এথিকস ক্লাবের বিদায়ী সভাপতি আসাদুজ্জামান অনিক বলেন, গত ২০২২ সালের ২২ জানুয়ারি আমাদের কমিটি গঠন হয়েছিল আর আজ ২১ জানুয়ারি ২০২৩ ।আজ ঠিক ১ বছরের মাথায় আমরা এরকম একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে কমিটি হস্তান্তর করতে পেরে আমরা আনন্দিত।আমি বিশ্বাস করি শিক্ষার্থীরা চাইলেই অনেক পরিবর্তন সম্ভব। আমি প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে এই পর্যন্ত আসতে পেরে গর্বিত এবং প্রাণপ্রিয় এথিকস ক্লাবের সফলতা কামনা করছি।আমি এই মূহুর্ত থেকে নিজের দায়িত্ব হস্তান্তর করে নিজে অব্যহতি গ্রহণ করছি।

চড়ুইভাতিতে শিক্ষক-শিক্ষার্থীদের মিলনমেলায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দেশীয় আয়োজনে মধ্যাহ্নভোজের বিরতির পর থাকে শিক্ষার্থীদের নিয়ে গান ও নাচের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যার পরে অতিথি শিল্পীদের পরিবেশনায় হয় গানের অন্ষ্ঠুান। সবশেষে প্রীতিভোজ ও র‌্যাফেল ড্রর মধ্যদিয়ে শেষ হয় দিনব্যাপী আনন্দ আয়োজন।


আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৪০ মিনিট আগে