পদত্যাগের পর রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা নিয়ে কী আছে আইনে দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান এনসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি স্পিকারের দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার কায়সার কামাল রাণীশিমুল ইউপি নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী রুকুনুজ্জামান লাখো ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির পলাশে কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ 'বিদ্রোহী প্রার্থী হলে আজীবন বহিষ্কার'—পীরগাছায় এমপি রেজেকা সুলতানা ফেন্সির কঠোর হুঁশিয়ারি চন্দনাইশে গোয়ালঘরে দুর্বৃত্তের আগুনে ১টি গরুর মৃত্যু, আশঙ্কাজনক ৬টি গলাচিপায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ১০ বছরের শিশুর মৃত্যু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন বানিয়াচংয়ে সাংবাদিক আব্দাল মিয়া'র পুত্র সজিবের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত আশাশুনির খাল-বিল ও বাড়িঘর একটানা বৃষ্টিপাতে জলমগ্ন লাখাইয়ে মাজার জিয়ারতের নাম দিয়ে নৌকায় চলে ভন্ডামী, আড়ালে গাঁজা জুয়ার আড্ডা। বাঁশখালীতে জাতীয়তাবাদী আদর্শের চাকরিজীবীদের ত্রান বিতরণ। আনোয়ারুল হক শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ইসলামপুরে প্রতিপক্ষের হয়রানিমূলক অভিযোগে পুরুষ শূন্য বসতবাড়ি ‎মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত গোয়ালন্দে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি

নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ঘোষণা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-01-2026 11:34:11 am

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলে ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি।

গতকাল রোববার ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই ছবির নিচে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি।

গত ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারকাসে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সরকারি বাসভবন থেকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউিইয়র্ক সিটিতে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। তাদের উভয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগ আনা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে। বর্তমানে মাদুরো এবং সিলিয়া নিউইয়র্ক সিটির ফেডারেল কারাগারি বন্দি আছেন।

মাদুরোকে অপহরণের এই সামরিক অভিযানে ভেনেজুয়েলায় নিহত হয়েছেন কমপক্ষে ১০০ জন।

ভেনেজুয়েলা জ্বালানি তেলে সমৃদ্ধ দেশ। মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর ট্রাম্প জানিয়েছিলেন- ভেনেজুয়েলার তেল সম্পদের তদারক এখন থেকে যুক্তরাষ্ট্র করবে। কয়েক দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলার তেল সম্পদ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র এবং দেশটির সরকার সংস্কারেও সক্রিয় ভূমিকা রাখবে। তারপর ‘উপযুক্ত সময়ে’ তেলের পূর্ণ মালিকানা ভেনেজুয়েলার সরকারের কাছে হস্তান্তর করা হবে।

মাদুরোকে অপহরণের কয়েক ঘণ্টা পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে। ভেনেজুয়েলার সেনাবাহিনীও দেলসি-কে সমর্থন দেওয়ার ঘোষণা দেয়।

ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ঘোষণা দেন দেলসি। তার মধ্যেই নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করলেন ট্রাম্প।

Tag
আরও খবর