সংবাদ সম্মেলনে বিএনপি নেতার অভিযোগ 'শত্রুতার জেরে ছেলে-মেয়েকে স্বর্ণ চুরির মামলায় হয়রানি করা হচ্ছে' মিরসরাইয়ে পাহাড়ধসে সন্তানহারা পরিবারের পাশে বিএনপি নেতা ফজলুল মুরাদ, স্থাপন করলেন নলকূপ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার সারাদেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর-নুরুল আমিন এমপি রাজনৈতিক পরিচয়ে লুটপাট, সম্পদ দখল করতেই রতনকে হত্যা: কর্নেল বাতেন আদমদীঘিতে মাদক বেচা-কেনার অভিযোগ: হিজরাপট্টিতে এলাকাবাসীর অগ্নিসংযোগ আদমদীঘিতে বিএনপি নেতা মেম্বার প্রার্থীর পূজামন্ডপে আর্থিক সহায়তা ও গেঞ্জি বিতরণ আসন্ন ইউপি নির্বাচন ঘিরে কৃষ্ণনগরে জি এম রবিউল্যাহ বাহারের কর্মী সমাবেশ, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নোয়াখালীতে অটোরিকশা চালকের রহস্যজনক মৃত্যু শেরপুরের শ্রীবরদীতে খাল থেকে ড্রামে নারীর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত শ্যামনগরে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় জেলা প্রশাসকের সাথে মতবিনিময় প্রটোকল ভেঙে জনগণের সঙ্গে মিশলেন প্রধানমন্ত্রী তারেক রহমান কচুয়ায় সাচারে শ্রী শ্রী শারদীয় দূর্গা পূজার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শিক্ষামন্ত্রীর শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত জয়পুরহাটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি রাজশাহী কাটাখালী থানা পুলিশের বিশেষ অভিযানে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ নগদ ১১ লাখ ৬৭ হাজার ১৭০ টাকা ও মোবাইল ফোন জব্দ শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ মানবিক উদ্যোগে শেরপুরবাসীর আস্থা অর্জনে এগিয়ে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন লালপুরে মাজার ও মসজিদে চুরি মোংলা বন্দরের উন্নয়নে প্রধানমন্ত্রীর সফর, বিনিয়োগ ও কর্মসংস্থানে প্রত্যাশা ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে ৪ উদ্যোগ সরকারের সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা

ইরান আলোচনা করতে চায় : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 12-01-2026 01:53:36 pm

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সামরিক হুমকি এবং ইরানে চলমান বড় বিক্ষোভের পর দেশটির নেতৃত্ব আলোচনায় আগ্রহ প্রকাশ করেছে। 

রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, ‘ইরানের নেতারা আমাকে ফোন করেছেন। তারা আলোচনায় বসতে চান। একটি বৈঠকের প্রস্তুতিও চলছে… তারা আলোচনা করতে আগ্রহী।’

তবে তিনি সতর্ক করে উল্লেখ করেন, ‘বৈঠকের আগে আমাদের হয়তো পদক্ষেপ নিতে হতে পারে।’

ট্রাম্প আগে সতর্ক করেছিলেন, যদি ইরান বিক্ষোভকারীদের হত্যা চালায়, যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে পারে। দুই সপ্তাহ ধরে ইরানজুড়ে বিক্ষোভ চলছে।  

মানবাধিকার সংস্থাগুলো বলছে, সরকারি দমন এখন হত্যাযজ্ঞে পরিণত হয়েছে।বিক্ষোভ শুরু হয়েছিল বাড়তি জীবনযাত্রার খরচ নিয়ে, কিন্তু এখন তা দেশের ধর্মনির্ভর রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে বড় প্রতিবাদে রূপ নিয়েছে।

ইন্টারনেট বন্ধ থাকা সত্ত্বেও তেহরান ও অন্যান্য শহর থেকে ভিডিও এসেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বড় বিক্ষোভ হচ্ছে এবং মর্গের বাইরে মৃতদেহ জড়ো হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে, তেহরানের দক্ষিণে কাহরিজাক মর্গের বাইরে মৃতদেহগুলো কালো ব্যাগে মোড়ানো।
Tag
আরও খবর