চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা, টিউলিপসহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলার রায় ২ ফেব্রুয়ারি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-01-2026 08:06:14 pm

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজমিনা সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে করা আরও একটি মামলার রায়ের দিন আগামী ২ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার বিশেষ জজ-৪ আদালত এ রায়ের দিন নির্ধারণ করেন।

আজমিনা সিদ্দিক ও টিউলিপসহ ১৮ জনকে অবৈধভাবে রাজউকের প্লট বরাদ্দের মামলায় আজ উভয়পক্ষের যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। এ আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে একই ধারায় আরেকটি মামলায় তদন্ত কর্মকর্তার অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

নিয়ম বহির্ভূতভাবে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববিকে প্লট বরাদ্দের অভিযোগে মামলাটি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ক্ষমতার অপপ্রয়োগ করে শেখ হাসিনা পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিজের ও পরিবারের নামে ৬০ কাঠা জমি নেয়ার অভিযোগে ৬টি মামলা করে দুদক। এর মধ্যে ৪টি মামলায় শেখ হাসিনাসহ অন্য আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
আরও খবর