রায়পুরে খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত শরিফুল আলম চৌগাছায় গতিরোধ করে যুবককে কুপিয়ে জখম: সংকটাপন্ন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর ভোট শেষে সৌহার্দ্যের 'যশোর মডেল': প্রতিদ্বন্দ্বীদের ঘরে অমিতের বন্ধুত্বের ডাক শৈলকুপাবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. আসাদুজ্জামান সুন্দর ও উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে আমি আনন্দিত :- অধ্যাপক ডাক্তার কামাল উদ্দীন। চট্টগ্রাম ১৫ আসনে শান্তিপূর্ণ ভোটে দাঁড়িপাল্লা জয়যুক্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসনগুলোতে জিতলেন যারা এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কীভাবে: মির্জা আব্বাস যশোরে ভোটের পর উত্তাপ: জামায়াতের ‘হামলার’ অভিযোগ, বিএনপির অস্বীকার গণভোটে পড়েছে ৬০.২৬ শতাংশ ভোট, জিতেছে ‘হ্যাঁ’ দিনাজপুরে ৬টি আসনের ৫টিতেই ধানেরশীষর নিরঙ্কুশ বিজয়,একটিতে স্বতন্ত্র প্রার্থী বাঘায় শিবির সভাপতির বাড়িতে হামলা ভাঙচুর ওলুটপাটের অভিযোগ যশোর-৪ ও ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল ও এ্যাড. গাজী এনামুল হকের সৌজন্য সাক্ষাৎ শেরপুরের দুইটি আসনে ভিন্ন দলের জয়: শেরপুর-১ এ জামায়াত, শেরপুর-২ এ বিএনপি বাবার কবরে নবনির্বাচিত এমপি অনিন্দ্য ইসলাম অমিত: কারবালা কবরস্থানে নেতাকর্মীদের ঢল বিএনপি প্রার্থীকে পেছনে ফেলে ভূমিধস জয় পেলেন আনোয়ারুল ইসলাম ঐতিহাসিক বাহাদুরপুরে জুমার জামাতে হাজারো মুসল্লির ঢল সাংবাদিক রাজীব সরকারের বাবা আর বেঁচে নেই ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবাবের নিজ কেন্দ্রে জিতেছে দাঁড়িপাল্লা প্রতীক !

ইসলামপুর উপজেলা কৃষক লীগের সেই নেতাসহ ৯ জুয়াড়ি কারাগারে

জামালপুরের ইসলামপুর উপজেলা কৃষক লীগের অর্থবিষয়ক সম্পাদক ও ইসলামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সামিউল হকসহ ৯ জুয়াড়িকে কারাগারে পাঠিয়েছেন সংশ্লিষ্ট বিচারক। 

আজ বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে আটক জুয়াড়িদের জুয়া খেলা নিরোধ আইনের মামলায় পুলিশ জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করলে তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন সংশ্লিষ্ট বিচারক। 

এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে তাঁকে আটক করে পাশ্ববর্তী মাদারগঞ্জ মডেল থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই)  কমল সরকারের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার চর শুভগাছা এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে কৃষক লীগ নেতা সামিউল হকসহ ৯ জুয়াড়িকে আটক করে। 

আটক অন্য জুয়াড়িরা হলো, মাদারগঞ্জের গাবেরগ্রাম খানবাড়ী এলাকার শাহজাহান খানের ছেলে সুজন খান (৪২), একই এলাকার মৃত ঠান্ডু মন্ডলের ছেলে সোহেল মন্ডল (৪০), মৃত ছবুর খানের ছেলে মজনু খান (৪৭), বালিজুড়ী পশ্চিমপাড়ার ইদ্রিস আলী ফকিরের ছেলে শুক্কুর আলী ফকির (৫০), পশ্চিম সুখনগরী গ্রামের দুলাল মন্ডলের ছেলে সাইদুল মন্ডল (৩২), একই গ্রামের বেলাল মন্ডলের ছেলে নূর মোহাম্মদ (২৫), পাশ্ববর্তী মেলান্দহ উপজেলার ঘোষেরপাড়া এলাকার মৃত আজগর আকন্দের ছেলে বিদ্যুৎ আকন্দ (৩৫) এবং বগুড়ার সারিয়াকান্দি উপজেলার উত্তর টেংরাখুড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে হাফিজুর (৩৫)। 

এসময় জুয়াড়িদের কাছে থাকা জুয়া খেলার সরঞ্জাম সাত বান্ডিল তাস,  নগদ ৭১ হাজার ৫৫০ টাকা এবং নীল-কমলা রংয়ের একটি ত্রিপল জব্দ করে পুলিশ। 

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ আজকের পত্রিকাকে বলেন, 'ইসলামপুরের কৃষক লীগের নেতা সামিউল হকসহ নয় জুয়াড়িকে জুয়া খেলার আসর থেকে আটক করা হয়। জুয়া খেলা নিরোধ আইনের মামলায় আটক জুয়াড়িদের জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে, সংশ্লিষ্ট বিচারক তাঁদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইসলামপুর থানার এসআই মো. আমিনুল ইসলাম  বলেন, 'বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে আটক কৃষক লীগ নেতা সামিউল হককে শ্যোন এরেস্ট দেখানো হয়েছে।'


আরও খবর