অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন চার সদস্যের প্রতিনিধিদল।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
এর আগে, গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয়। তারেক রহমানের সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
১ ঘন্টা ১৬ মিনিট আগে
১ ঘন্টা ২৫ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৪৫ মিনিট আগে