খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

কুলিয়ারচরে ভোটের গাড়ি কার্যক্রমের শুভ উদ্ভোধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে কিশোরগঞ্জ-৬ (ভৈরব - কুলিয়ারচর) সংসদীয় আসনে ভোটের গাড়ি কার্যক্রমের শুভ উদ্ভোধন করা হয়েছে। 

আজ সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে কুলিয়ারচর থানা মাঠে, ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে আনুষ্ঠানিক ভাবে বিশেষ প্রচারের জন্য ভোটের গাড়ির কার্যক্রম শুভ উদ্বোধন করেন, প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

এর আগে তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই যে ভোটের গাড়ি এটা সারা দেশে যাচ্ছে। ভোটের গাড়ির মাধ্যমে গণভোটটা কিভাবে করতে হবে, গণভোটের কারণ কি সেইটা। আমাদের দেশে দূর্ঘদিন ব্যাবস্থা ফ্যাসিবাদী ব্যাবস্থা জোর করে চেপেছিল ভোটটোড হয় নাই। জোরজবরদস্তির শ্বাসন ছিলো সেটার বিধান করার জন্য, সেটার অবসান ঘটানোর জন্য সেই আবাবিল পাখির মতো বাংলাদেশের ছাত্রজনতারা রাস্তায় নেমে এসেছিলো। কবে? জুলাই আগষ্টে ২০২৪ শে। তনি আরও বলেন, এটা আসলে আল্লাহর রহমত, সারা দেশ যখন একটা ত্রাহি ত্রাহি অবস্থা দেশের কি হবে, মানুষের জীবন বাচবে কি বাচবেনা আয়না ঘরে বন্দীরা সব। এই অবস্থাতে তারা নেমে এসেছিলো এবং বাংলাদেশকে তারা মুক্ত করে গেছে। অনেক শহীদ যোদ্ধাহত হাজার হাজার আহত, সেই জুলাই যোদ্ধাদের উদ্যোগে সরকার, সেই রাজনৈতিক দলগুলোকে যারা জুলাই যোদ্ধের পক্ষে ছিলো তাদের নিয়ে বসার ব্যাবস্থা করেন। এবং  এই জুলাই সনদ স্বাক্ষরিত হয়। সনদে বিভিন্ন বিষয়গুলো আছে, যে গুলো দেশের মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য। ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সেটার জন্য। 

প্রধান অতিথি আরও বলেন, এই জুলাই সনদের জন্যই ১২ তারিখে গণভোট এবং সঙ্গে সঙ্গে সাধারণ নির্বাচন। নির্বাচনেতো মানুষ ভোট দিতে পারেনি, রাতে ভোট হয়ে গেছে দিনের ভোটের পরিবর্তে। একজনের ভোট আরেক জন দিয়ে দিয়েছে। বলছে আপনার ভোট হয়ে গেছে, যান চাচা ঐ দিন কিন্তু আর নাই। এখন দুইটা ভোট হবে একটি গোলাপি ব্যালটের মাধ্যমে হ্যা আর না সিল দিবেন। যাতে আপনার অধিকার বাস্তবায়িত হয়। আর যারা হ্যা এর সাথে থাকবেন না তারাতো কোনো অধিকার পাবেও না। আর বাকিটা হচ্ছে আপনাদের প্রতিনিধি নির্বাচন। এই ২০২৬ শে, এই নির্বাচনের মধ্যদিয়ে স্থানীয় বিভিন্ন নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে যেমন ইউনিয়ন, পৌরসভা, সিটিকর্পোরেশন সমস্ত ইলেকশন গুলো কিন্তু চালো হয়ে যাবে। তিনি বলেন, আপনাদের কাছে আহবান দেশের চাবি কিন্তু আপনাদের হাতে, আপনারা এটা দখলে রাখবেন। দেশের মালিকানা যেন আমাদের হাতে থাকে সেটা বুঝে নিবেন। যুদি দেশের মালিকানা বুঝতে না পারেন, মানুষ চালিয়ে যাবে আপনাদের নামে। আর যদি বুঝতে পারেন আপনারা চালাবেন দেশ, আপনার দেশ।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী। জনসাধারণের মধ্য থেকে বক্তব্য রাখেন, বীর কাশিমনগর এফ. ইউ. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল করিম ও লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালমান হাসাইনী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এলজিইডি’র চীপ ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন, ডিপিএইচই’র উপ-পরিচালক প্রকৌশলী মো. আব্দুল আউয়াল, উপ-পরিচালক স্থানীয় সরকার (উপ-সচিব) জেবুন নাহার শাম্মী, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফয়জুল ইসলাম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুন্নবী ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদ মাহমুদুল হাসান জয়ের পরিবারের সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি ভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে নির্বাচনি আমেজ ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে এই ভোটের গাড়ির প্রচারণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই প্রচার কার্যক্রম পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে বলেও জানা যায়।

আরও খবর