পদত্যাগের পর রাষ্ট্রপতির সুযোগ-সুবিধা নিয়ে কী আছে আইনে দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী চৌদ্দগ্রামের সুফিয়ান রায়হান এনসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি স্পিকারের দায়িত্ব পালন করবেন ব্যারিস্টার কায়সার কামাল রাণীশিমুল ইউপি নির্বাচনে জনসংযোগে ব্যস্ত সম্ভাব্য প্রার্থী রুকুনুজ্জামান লাখো ৯০ দিনের মধ্যে রাষ্ট্রপতির শূন্য পদে ভোট, দ্রুতই তফসিল ঘোষণার প্রস্তুতি ইসির পলাশে কবরস্থানের উপর দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগ 'বিদ্রোহী প্রার্থী হলে আজীবন বহিষ্কার'—পীরগাছায় এমপি রেজেকা সুলতানা ফেন্সির কঠোর হুঁশিয়ারি চন্দনাইশে গোয়ালঘরে দুর্বৃত্তের আগুনে ১টি গরুর মৃত্যু, আশঙ্কাজনক ৬টি গলাচিপায় অটোরিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে ১০ বছরের শিশুর মৃত্যু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন বানিয়াচংয়ে সাংবাদিক আব্দাল মিয়া'র পুত্র সজিবের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত আশাশুনির খাল-বিল ও বাড়িঘর একটানা বৃষ্টিপাতে জলমগ্ন লাখাইয়ে মাজার জিয়ারতের নাম দিয়ে নৌকায় চলে ভন্ডামী, আড়ালে গাঁজা জুয়ার আড্ডা। বাঁশখালীতে জাতীয়তাবাদী আদর্শের চাকরিজীবীদের ত্রান বিতরণ। আনোয়ারুল হক শ্যামনগরে গ্রাম পুলিশদের বর্জ্য ও স্যানিটেশন বিষয়ে সক্ষমতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ ইসলামপুরে প্রতিপক্ষের হয়রানিমূলক অভিযোগে পুরুষ শূন্য বসতবাড়ি ‎মোংলা-বাগেরহাট মহাসড়কের ২০ কিলোমিটারের বেহাল দশা, যানবাহন চলাচলে ভোগান্তি পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত গোয়ালন্দে বাঁশের সাঁকো ভেঙে দুর্ভোগে হাজারো মানুষ, দ্রুত সেতু নির্মাণের দাবি

চিলমারীতে "ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে" গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত

চিলমারীতে "ভাসমান তেলডিপো স্থায়ীকরণের দাবিতে" গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে "ভাসমান তেলডিপো পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে" সর্বস্তরের জনগণের জন্য গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১৯শে জানুয়ারী) সকাল ১০টার সময় উপজেলা পরিষদ গেটের সামনে, "রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্দোগে" গণস্বাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্রহ্মপুত্র নদের তীরে থাকা "ভাসমান তেলডিপো দুটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে" সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এই গণস্বাক্ষর কর্মসূচিতে, বিভিন্ন স্তরের সাধারণ জনগণের পাশাপাশি অংশ নেন, "রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের" সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সহ-সভাপতি সাহেদ আলী, প্রচার সম্পাদক আজাদ মিয়া, কোষাধ্যক্ষ সুলতান মাহমুদ বাচ্চু, সহ- সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম, উপদেষ্টা আবু হানিফাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১৯৮৯ সাল থেকে "উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরে যমুনা ও মেঘনা" নামে দুটি ভাসমান তেলডিপো, জ্বালানি তেল সরবরাহ করে এবং এলাকার অনেক জ্বালানী চাহিদা পূরণ করে আসছিল বলে জানাযায়। কিন্তু হঠাৎ অজানা কারণে নদের নাব্যতা সংকট দেখিয়ে, ডিপো দুটিতে গত প্রায় ৮বছর ধরে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল।এতে আসন্ন বোরো মৌসুমে এলাকায় জ্বালানি তেল সংকটের সম্ভাবনা দেখা দিয়েছে। ভাসমান ডিপো দুইটি পুনরায় চালু ও স্থায়ীকরণের দাবিতে বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাবে বিভিন্ন স্তরের সাধারণ মানুষের গণ সাক্ষরতা কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
আরও খবর