কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

২৫ জানুয়ারি চৌদ্দগ্রামে আসছেন তারেক রহমান, আগমন উপলক্ষে প্রস্তুতি সভা

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারের অংশ হিসেবে আগামী ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামে আসবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে প্রস্তুতি সভা ও ১৩টি ইউনিয়ন, পৌরসভায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার শহীদ জিয়াউর রহমান বীর উত্তম হলে উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা ১১ চৌদ্দগ্রাম আসনের ধানের শীষের প্রার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হুদা। পৌরসভা বিএনপির সভাপতি জিএম তাহের পলাশীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শাহআলম রাজু, পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক কাজী রাকিবুল হাসান মহব্বতের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি সাহাব উদ্দিন ফরাজি লাল্টু, সলিমুল্লা টিপু, আক্তার হোসেন প্রমুখ। সভা শেষে একটি আনন্দ মিছিল উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় ‘তারেক রহমান জিন্দাবাদ’, ‘গণতন্ত্র মুক্তি পাক’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। নেতাকর্মীরা জানান, তারেক রহমানের আগমন সফল করতে সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালনের প্রত্যয় ব্যক্ত করেন তারা। উল্লেখ্য, ১৯৯৬ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে প্রয়ত বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া একবার এই মাঠে জনসভা করেছিলেন। দীর্ঘ ২৯ বছর পর আবারো বিএনপির কোন শীর্ষ নেতৃবৃন্দ বিএনপির দলীয় চেয়ারম্যান চৌদ্দগ্রামে নির্বাচনী জনসভা করতে আসছেন।
আরও খবর