‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

চৌদ্দগ্রামে দাঁড়িপাল্লা ও হ্যাঁ ভোটের নির্বাচনী প্রচার শুরু করেছেন ডাঃ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ডাঃ সৈয়দ আবদুল্লাহ মোঃ তাহের বলেছেন, ১০ দলীয় জোট এটি একটি বৃহৎ জোটে পরিণত হয়েছে। এই জোটে স্বাধীনতা যুদ্ধের একমাত্র জীবিত বীর বিক্রম মুক্তিযোদ্ধা এবং ২৪ এর গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রসমাজের প্রতিনিধি ও তাদের দলসহ দেশের বড় ইসলামীক দল সমূহ আছে। আমরা যে দল করিনা কেন, উন্নয়নের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে। আমাদেরকে নির্বাচিত করলে দেশের মানুষের জীবন ও সম্পদ ক্ষতিগ্রস্ত হবে না। ভারতের আনন্দ বাজার পত্রিকায় প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে ডাঃ তাহের আরও বলেন, প্রতিদ্ব›দ্বী দলের প্রধান ভারতের সাথে তিনটি শর্তে চুক্তি করেছে। এক. ফ্যাসিবাদের সাথে যারা যুক্ত ছিল, তাদেরকে পুণর্বাসন করতে হবে। দুই. বাংলাদেশের আত্মরক্ষার জন্য অস্ত্র কিনতে হলে, ভারতের অনুমতি নিতে হবে। ভারতের অনুমতি ছাড়া কোন অস্ত্র কেনা যাবে না। তিন. এ দেশের ইসলামপন্থী দলগুলোকে দমন করতে হবে। আনন্দ বাজার পত্রিকা আমাকে প্রশ্ন করেছে, আপনারা হিন্দুদের জায়গা দখল করেছেন কিনা? আমি বলেছি, এদেশে হিন্দুদের অনেক জায়গা বেদখল হয়েছে। কিন্তু জামায়াতের একজন লোকও হিন্দুদের জায়গা দখল করেনি। উপস্থিত সর্বসাধারণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ভারত যাদেরকে বন্ধু মনে করে, তারাই হিন্দুদের সম্পদ লুট করে। ডাঃ তাহের বৃহস্পতিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক ও হ্যাঁ ভোটের প্রথম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চৌদ্দগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস খলিলুর রহমান মজুমদারের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আবদুস সাত্তার, চৌদ্দগ্রাম উপজেলা আমীর মাহফুজুর রহমান, সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, পৌর আমীর মাওলানা মু. ইব্রাহিম, উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, শিল্পপতি মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম। কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সাবেক সেক্রেটারী ফরিদুজ্জামান রুবেল ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান নোমানের যৌথ সঞ্চালনায় সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন আড্ডা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীরমুক্তিযোদ্ধা মীর হারুনুর রশীদ, কালিকাপুর ইউপির সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন মজুমদার, হাজী রুহুল আমিন, শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন, ছুপুয়া মাদরাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা আবদুর রহিম, কালিকাপুর ইউনিয়ন আমীর মাওলানা আবুল হাশেম, সেক্রেটারী মকবুল আহমেদ, শ্রমিক কল্যাণ সেক্রেটারী সাইফুল ইসলাম মজুমদার, সাবেক প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ওয়ার্ড জামায়াতের সভাপতি হাফেজ আবু তাহের, মাওলানা হোসাইন মোরশেদ, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা লুৎফুর রহমান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউনিয়নের নয় ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আরও খবর