রোটার‍্যাক্ট ক্লাব অব রাজশাহী ইউনিভার্সিটির নেতৃত্বে ওয়াসিফ-তামিম ‎সুন্দরবনের তলদেশে সুপেয় পানির বিশাল ভাণ্ডার: উপকূলীয় সংকটে নতুন আশার সঞ্চার জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু

আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ করল ইসি

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 23-01-2026 07:04:19 am

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আসনভিত্তিক ভোটার সংখ্যা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচন ও গণভোটে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন।


ইসির তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।


নির্বাচন কমিশন ইতোমধ্যে আসনভিত্তিক ভোটকেন্দ্রের তালিকাও প্রকাশ করতে শুরু করেছে। এ তালিকায় প্রতিটি ভোটকেন্দ্রের নাম ও অবস্থানের পাশাপাশি নারী, পুরুষ ও হিজড়া ভোটারের সংখ্যা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটারদের সংখ্যাও যুক্ত করা হয়েছে। 


ইসির জনসংযোগ শাখা থেকে পাঠানো আসনভিত্তিক ভোটার সংখ্যার পর্যালোচনায় দেখা যায়, ৩০০ সংসদীয় আসনের মধ্যে সর্বনিম্ন ভোটার রয়েছে ঝালকাঠি-১ আসনে। সেখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন। অপরদিকে সর্বোচ্চ ভোটার রয়েছে গাজীপুর-২ আসনে। এ আসনে মোট ভোটার ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।


নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটার সংখ্যা ও ভোটকেন্দ্র সংক্রান্ত এসব তথ্য নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করার পাশাপাশি ভোটারদের জন্য প্রয়োজনীয় তথ্য সহজলভ্য করতে সহায়ক ভূমিকা রাখবে।

আরও খবর