রায়পুরে খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত শরিফুল আলম চৌগাছায় গতিরোধ করে যুবককে কুপিয়ে জখম: সংকটাপন্ন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর ভোট শেষে সৌহার্দ্যের 'যশোর মডেল': প্রতিদ্বন্দ্বীদের ঘরে অমিতের বন্ধুত্বের ডাক শৈলকুপাবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. আসাদুজ্জামান সুন্দর ও উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে আমি আনন্দিত :- অধ্যাপক ডাক্তার কামাল উদ্দীন। চট্টগ্রাম ১৫ আসনে শান্তিপূর্ণ ভোটে দাঁড়িপাল্লা জয়যুক্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসনগুলোতে জিতলেন যারা এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কীভাবে: মির্জা আব্বাস যশোরে ভোটের পর উত্তাপ: জামায়াতের ‘হামলার’ অভিযোগ, বিএনপির অস্বীকার গণভোটে পড়েছে ৬০.২৬ শতাংশ ভোট, জিতেছে ‘হ্যাঁ’ দিনাজপুরে ৬টি আসনের ৫টিতেই ধানেরশীষর নিরঙ্কুশ বিজয়,একটিতে স্বতন্ত্র প্রার্থী বাঘায় শিবির সভাপতির বাড়িতে হামলা ভাঙচুর ওলুটপাটের অভিযোগ যশোর-৪ ও ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল ও এ্যাড. গাজী এনামুল হকের সৌজন্য সাক্ষাৎ শেরপুরের দুইটি আসনে ভিন্ন দলের জয়: শেরপুর-১ এ জামায়াত, শেরপুর-২ এ বিএনপি বাবার কবরে নবনির্বাচিত এমপি অনিন্দ্য ইসলাম অমিত: কারবালা কবরস্থানে নেতাকর্মীদের ঢল বিএনপি প্রার্থীকে পেছনে ফেলে ভূমিধস জয় পেলেন আনোয়ারুল ইসলাম ঐতিহাসিক বাহাদুরপুরে জুমার জামাতে হাজারো মুসল্লির ঢল সাংবাদিক রাজীব সরকারের বাবা আর বেঁচে নেই ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবাবের নিজ কেন্দ্রে জিতেছে দাঁড়িপাল্লা প্রতীক !

ঈশ্বরগঞ্জে বিএনপির প্রার্থীকে ১৫ দলীয় গণতান্ত্রিক সমমনা জোটের সমর্থন


ঈশ্বরগঞ্জে আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫ দলীয় গণতান্ত্রিক সমমনা জোটের প্রধান সমন্ব^য়কারী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমান তার জোটের সদস্যদের নিয়ে ময়মনসিংহ-৮ ঈশ^রগঞ্জ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে সমর্থন জানিয়েছেন। শুক্রবার ঈশ^রগঞ্জ প্রেনক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ সমর্থন জানান। এসময় তিনি বলেন, ২০২৩ সালের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করার পর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে গতিশীল করতে ১৫টি সমমনা সংগঠন নিয়ে গণতান্ত্রিক সমমনা জোট গঠন করি। এরপর থেকে এ জোট বিএনপির ৩১ দফার প্রচার ও গ্রহণযোগ্য করে তুলতে ব্যাপক ভূমিকা পালন করে। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থ্যানসহ বিভিন্ন আন্দোলনে গণতন্ত্রিক জোট সক্রিয় অংশগ্রহণ করে। গণতান্ত্রিক জোটের সাথে বিএনপির আদর্শিক মিল থাকায় বিএনপির মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে প্রার্থীর প্রতি সমর্থন জ্ঞাপন করছি। আমি মনে করি আসন্ন নির্বাচনে জনগণের ভোটাধিকার পুনঃ প্রতিষ্ঠা ও গণতন্ত্র রক্ষায় ধানের শীষের কোন বিকল্প নেই। তিনি সৎ যোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে মাজেদ বাবুকে বিজয়ী করার জন্য ভোটারদের প্রতি  আহবান জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ফোরামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য শরীফুল ইসলাম, যুগ্ম-সম্পাদক লাল মিয়া, বাংলাদেশ ইয়ুথ ফোরাম প্রস্তাবিত উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাইমিনুল ইসলাম প্রমুখ।  

Tag
আরও খবর