চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের কোনো দুর্বৃত্ত যেন নতুন পোশাকে ফিরে আসতে না পারে, সেদিকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে ১০ দলীয় নির্বাচনী ঐক্যজোট আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজনীতিতে সুযোগসন্ধানীদের সমালোচনা করে জামায়াত আমির বলেন, ‘কেউ কেউ বসন্তের কোকিল— উড়ে এসে জুড়ে বসে। কিন্তু আমরা দুঃখ-কষ্টের সময় দেশবাসীকে ফেলে কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না।’ উত্তরবঙ্গের প্রতি বৈষম্যের অভিযোগ তুলে ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির পর থেকেই উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে গরিব করে রাখা হয়েছে। অথচ আল্লাহর ওপর ভরসা রেখে বলছি, উত্তরবঙ্গের চেহারা বদলে দিতে মাত্র পাঁচ বছরই যথেষ্ট। আমরা পঞ্চগড়ে বন্ধ হয়ে যাওয়া চিনিকল পুনরায় চালু করব। উত্তরবঙ্গকে শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলব।’

দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘যারা ২৮ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে, তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে সেই টাকা বের করে আনা হবে। প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। বেকার যুবকদের হাতে মর্যাদার কাজ তুলে দেওয়া হবে।’

নির্বাচনী স্লোগানে পরিবর্তনের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, এতদিন ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’ বলা হতো, কিন্তু তাতে ভারসাম্য ছিল না। এবার আমরা স্লোগান দেব— ‘তেঁতুলিয়া থেকে টেকনাফ’।

তিনি ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ঐক্যজোটের প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, এনসিপির মুখ্য সংগঠক ও পঞ্চগড়-১ আসনের প্রার্থী সারজিস আলম, পঞ্চগড়-২ আসনের জামায়াতের প্রার্থী সফিউল্লাহ সুফি এবং জাগপার সহসভাপতি রাশেদ প্রধানসহ জোটের অন্যান্য শীর্ষ নেতারা।

Tag
আরও খবর