ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো যে বাংলাদেশে কে ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলবো

জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার জন্য যে জোট করেছি সে জোটের অধীনে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো যে বাংলাদেশে কে বাংলাদেশী কে বাঙ্গালী এ ধরণের বিতর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিইয়ে রাখা হবেনা। বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা ফরোয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলবো। ‎ ‎তিনি আরো বলেন, আবারও ফ্যাসিবাদের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। আমাদেরকে আরো সতর্ক হতে হবে। ১২ তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে। যে ভয় দেখাক না কেন ১২ তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে। যারা কেন্দ্র দখল করতে আসবে যদি আপনাদের এ চিন্তা থাকে তাহলে বাসা থেকে মা-বাবার দোয়া নিয়ে বের হবেন। ‎ ‎শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়ন ধোড়করা উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াতের নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‎ ‎জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম ) আসনের ১০ দলীয় জোটের এমপি প্রার্থী ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ‎ ‎জনসভায় হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ভোটের অধিকারের জন্য গত ১৭ বছর লড়াই সংগ্রাম হয়েছে। যারা ব্যালট বাক্স ছিনতাইয়ের চিন্তা করছেন আপনারা সাবধান হয়ে যান। আমরা এই জনগণকে নিয়ে যে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার কথা রয়েছে ১২ তারিখের পর আমরাই সরকার গঠন করব ইনশাআল্লাহ। ‎ ‎চিওড়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া নঈমের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন , কেন্দ্রীয় ছাত্রশিবিরে সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় যুব শক্তির যুগ্ম আহবায়ক আবু সুফিয়ান, উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন ,উপজেলা খেলাফতে মজলিসের সভাপতি মাও. শাহ জালাল, জাতীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের মো. মুজিবুর রহমান ভূঁইয়া। ‎
আরও খবর