শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার ঝিনাইগাতীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনার্স কোর্স থেকে বাংলা ও ইতিহাস বাদ দেওয়ার কোনো পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে নিখোঁজ শিশু রাইশা মনির" ৪৪ ঘণ্টা পর মরদেহ উদ্ধার বরিশালে বিপুল পরিমাণে গাজা উদ্ধার, পলাতক ২ ঈশ্বরগঞ্জে একরাতে সাতটি গরু চুরি

গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি পলাশে

গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি পলাশে


মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী) 


          আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে গণভোটের বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী প্রচারণায় নেমেছে বিশেষায়িত যান ‘সুপার ক্যারাভান’। এরই ধারাবাহিকতায় গণভোটের প্রচারণায় ভোটের গাড়ি পলাশে। 


                         নির্বাচনী প্রচার - প্রচারণার অংশ হিসেবে ২৪ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার বেলা ৩টায় নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর শহরের পলাশ বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করে ‘ভোটের গাড়ি’।এরপর সন্ধ্যা পর্যন্ত গণভোটের প্রচারণায় বিভিন্ন প্রদর্শনী দেখানো হয়।


                        এ সময় পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাশরুর খান ও পলাশ উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল-আমিন মিয়া সহ বিভিন্ন শ্রেণীপেশার লোকজন  উপস্থিত ছিলেন।


                             উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বলেন, ক্যারাভান থেকে আগামী সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদের ওপর প্রস্তাবিত গণভোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও এর তাৎপর্য জনসাধারণের সামনে তুলে ধরা হয়েছে। আধুনিক তথ্য প্রযুক্তি সংবলিত ক্যারাভানটি সর্ব সাধারনের ভোটাধিকার এবং রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ে সচেতন করতে সারা দেশে পরিভ্রমণ করছে।


                                পলাশে এই বিশেষ প্রচারণা কার্যক্রমে অংশগ্রহণ করতে এবং নির্বাচন ও গণভোট-সংক্রান্ত বিভিন্ন তথ্য জানার জন্য বিভিন্ন শ্রেণিপেশা সহ সর্বস্তরের জনগণ  উপস্থিত ছিলেন। 




Tag
আরও খবর