ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

লালপুরে হালিমা–আশরাফ চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লালপুরে আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মরহুম আলহাজ্ব আশরাফ আলী সরকার ও তাঁর সহধর্মিণী মরহুমা হালিমা বেগমের স্মরণে প্রতিষ্ঠিত “হালিমা–আশরাফ চ্যারিটেবল ট্রাস্ট”-এর উদ্যোগে রঘুনাথপুর, মুড়দহ ও হাসিমপুর গ্রামের ১৭০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার ( ২৪ জানুয়ারি) রঘুনাথপুর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আমির আলী সরকার, রঘুনাথপুর কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহের ইমাম মোহাম্মদ বজলুর রহমান প্রমুখ। মরহুম আলহাজ্ব আশরাফ আলী সরকার পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি ছিলেন ন্যায়পরায়ণ, ইসলাম অনুরাগী ও সমাজসংস্কারক। জীবদ্দশায় তিনি অত্র এলাকার সালিশ কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করে সততা ও নিষ্ঠার সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন মরহুম দম্পতির ছেলে মোঃ খালেদুজ্জামান লালন, আসাদুজ্জামান লিমন ও সাইদুজ্জামান লিখন। এ সময় তাঁরা মরহুম পিতা-মাতার রুহের মাগফিরাত কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
Tag
আরও খবর