কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

পীরগাছায় পল্লীবিদ্যুৎ ডিজিএমের বিরুদ্ধে অভিযোগ11 সেচ পাম্প স্থাপনের প্রায় দুই বছরেও বিদ্যুৎ সংযোগ নেই

অভিযোগ


রংপুরের পীরগাছায় একটি সেচ পাম্প স্থাপনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও এখনো বিদ্যুৎ সংযোগ না দেওয়ার অভিযোগ উঠেছে রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১, পীরগাছা জোনাল অফিসের ডিজিএম আশরাফুল ইসলামের বিরুদ্ধে। ফলে কোন উপায় না পেয়ে উপজেলা নির্বাহী বরাবরসহ সংশ্লিষ্ট দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভূক্তভোগী। 

জানা যায়, উপজেলার অন্নদানগর ইউনিয়নের প্রতাপজয়সেন একটি কৃষি অধ্যুষিত এলাকায় কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে প্রায় দুই বছর আগে সরকারি বিধি মোতাবেক একটি সেচ পাম্প স্থাপন করা হয়। পাম্প স্থাপনের পরপরই প্রয়োজনীয় কাগজপত্রসহ বিদ্যুৎ সংযোগের জন্য পল্লীবিদ্যুৎ সমিতিতে আবেদন করা হলেও আজ পর্যন্ত সংযোগ দেওয়া হয়নি।

ভুক্তভোগী কৃষক শাহ কুতুবউদ্দিন বখতিয়ারের অভিযোগ, একাধিকবার পল্লীবিদ্যুৎ অফিসে গিয়ে যোগাযোগ করা হলেও শুধু আশ্বাসই দেওয়া হয়েছে। ডিজিএম আশরাফুল ইসলামের কাছে সরাসরি বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করার পাশাপাশি বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।  

স্থানীয় জহুরুল ইসলাম বলেন, “সরকার কৃষি উন্নয়নের কথা বলছে, অথচ সেচ পাম্প বসানোর দুই বছর পরও বিদ্যুৎ সংযোগ পাচ্ছি না। বারবার অফিসে ঘুরেও কোনো ফল পাচ্ছি না।” সংশ্লিষ্ট কর্মকর্তার গাফিলতি ও অবহেলার কারণেই কৃষকরা দীর্ঘদিন ধরে এ ভোগান্তির শিকার হচ্ছেন। দ্রুত বিদ্যুৎ সংযোগ না দিলে চলতি মৌসুমে ব্যাপক ফসল ক্ষতির আশঙ্কা রয়েছে।

অভিযুক্ত রংপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ পীরগাছা জোনাল অফিসের ডিজিএম আশরাফুল ইসলাম বলেন, ওই পাম্পের পাশে আরেকটি সেচ পাম্প থাকায় তাকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় নাই। অন্য একটি সেচ পাম্প থাকাকালীন কিভাবে আরেকটি সেচ পাম্পে স্থানের অনুমোদন দেওয়া হলো-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বিএডিসি কর্তৃপক্ষ ভালো বলতে পারবে। 

বিএডিসি রংপুর জোনের সহকারী প্রকৌশলী মো. মাসউদুল করিম রানা ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে সোলার সংযোগ স্থাপনের আশ্বাস দেন।   

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 


আরও খবর