ধামরাইয়ে খাল ভরাট ও গাছ কাটায় বাধা: ৫ দিন পর চিকিৎসাধীন যুবকের মৃত্যু, মামলা হত্যায় রূপান্তর ডোমারে জমির ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন শীতের আগমনে সুস্থ থাকতে প্রয়োজন বাড়তি শরীরচর্চা ও যত্ন এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

প্রার্থিতা ফিরে পেলেন রংপুর-৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন

আসন্ন ত্রয়োদশ জাতীয সংসদ নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের স্বতন্ত্র জাতীয় সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। তার প্রার্থিতা ফিরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি রাজিক-আল-জলিল ও আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট সাইফুল আলম। এর আগে তার মনোনয়ন বাতিল করেন জেলা রির্টানিং কর্মকর্তা। 

প্রার্থিতা ফিরে পেয়ে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন বলেন, ন্যায়বিচার কখনো হার মানে না। মহামান্য হাইকোর্ট আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। এটি শুধু আমার নয়, সত্য ও জনগণের বিজয়। সব শুভাকাঙ্খী, আইনজীবী ও সমর্থকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ইনশাআল্লাহ জনগণের অধিকার ও ন্যায়ের পক্ষে লড়াই অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, “আমি জানি এই পথ সহজ নয়। কিন্তু আমি বিশ্বাস করি মানুষের পাশে থাকলে কোনো শক্তিই বড় নয়। আজ আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা দোয়া করবেন এবং সত্যের পথে পাশে থাকবেন। ইনশাআল্লাহ, এই লড়াই হবে অন্যায়ের বিরুদ্ধে, অবহেলার বিরুদ্ধে এবং মানুষের অধিকার আদায়ের লড়াই।”তিনি বলেন, “স্বতন্ত্র মানে একা নয় স্বতন্ত্র মানে জনগণের শক্তি। জয় হোক মানুষের, জয় হোক রংপুর–৪ আসনের।

“উল্লেখ্য, স্বতন্ত্র এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের রাজিব–চৈতার মোড় গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল্লাহ শেখের ছেলে।


আরও খবর