আদমদীঘিতে ১২কেজি গাঁজা ও মোটরসাইকেল ফেলে পালাল মাদক কারবাকি ‎মোংলা ইপিজেডে শ্রমিকের হাত বিচ্ছিন্ন: নিরাপত্তা ত্রুটি ও কর্তৃপক্ষের অবহেলায় ক্ষোভ ‎ ৪৭তম জাতীয় পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের সাফল্য নোয়াখালীতে নবাগত পুলিশ সুপারের হুঁশিয়ারি রায়পুরে শিক্ষা উপকরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি চৌদ্দগ্রাম কালেরকন্ঠ সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, থানায় অভিযোগ নাগেশ্বরীতে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক কাউন্সিলিং অনুষ্ঠিত ঝুপড়ি ঘরে এসি-সিসি ক্যামেরার রাজকীয় মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন মামী বিয়ে করলেন ভাগনেকে, প্রবাস থেকে মামা দেশে ফিরে আত্মহত্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক অভিযান, তত্ত্বাবধায়ক ক্লোজড জাল-নৌকা নিয়ে ঘাটে জেলেদের ভিড়, চলছে প্রকৃত জেলে শনাক্তের কার্যক্রম খাদ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদলের প্রেস বিজ্ঞপ্তি আক্কেলপুরে গলায় দড়ি দিয়ে বৃদ্ধের আত্মহত্যা শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্বাগত মিছিল লালপুরে আবারও গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার লালপুরে ১৬ বছরের কিশোরকে বলাৎকারের অভিযোগে গ্রেফতার ৬০ বছর বয়সী ব্যক্তি। লালপুরে পদ্মার চরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩ দেওয়ানগঞ্জের সানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত রাজবাড়ীতে ধার করা টাকার বিরোধে যুবককে হত্যা, ৩ আসামি গ্রেফতার বাঘা উপজেলা প্রশাসনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় এমপিসহ নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 29-01-2026 01:31:49 pm

কলম্বিয়ায় একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় দেশটির একজন এমপিসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার শিকার উড়োজাহাজটি কলম্বিয়ার রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা সাতেনার একটি বিচক্র্যাফট ১৯০০ টুইন প্রোপেলার বিমান। 


এটি ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ওকানা শহরের উদ্দেশে যাত্রা করেছিল। বিমানে কলম্বিয়ার এমপি দিওজেনেস কুইনতেরোসহ ১৩ জন যাত্রী ও ২ জন ক্রু ছিলেন।


জানা গেছে, বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে ফ্লাইটটি সীমান্তবর্তী শহর কুকুটা থেকে ভেনেজ়ুয়েলার সীমান্তে অবস্থিত ওকানা যাচ্ছিল। অবতরণের কিছুক্ষণ আগে কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। 


কলম্বিয়ার অসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনেজ়ুয়েলার সঙ্গে কলম্বিয়ার সীমান্তের কাছে ওই ফ্লাইটটি বিধ্বস্ত হয়। সংবাদ সংস্থা এএফপিকে একজন এমপি জানিয়েছেন, তাতে একজন নির্বাচিত জন প্রতিনিধিসহ সব যাত্রী এবং ক্রু নিহত হন।


নিহতদের মধ্যে আছেন আর এক রাজনীতিবিদও। তিনি আসন্ন নির্বাচনে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।


উল্লেখ্য, কুকুটা অঞ্চলটি পাহাড়ি এলাকা। সেখানকার আবহাওয়া অত্যন্ত পরিবর্তনশীল। এর কিছু অংশ কলম্বিয়ার বৃহত্তম গেরিলা গোষ্ঠী, ন্যাশনাল লিবারেশন আর্মি দ্বারা নিয়ন্ত্রিত।


জানা গিয়েছে, ভেঙে পড়া ছিল একটি বিচক্রাফ্ট ( Beechcraft) ১৯০০ টুইন-প্রপেলার বিমান। বিস্তারিত তথ্য না দিয়ে বিমান সংস্থাটি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ওই ফ্লাইটটি ‘ মারাত্মক দুর্ঘটনার শিকার হয়েছে’। এ অঞ্চলের একটি পাহাড়ি এলাকায় বিমানের ধ্বংসাবশেষটি খুঁজে পাওয়া গেছে বলে জানিয়েছে তারা।


ভেঙে পড়া ওই বিমান থেকে মৃতদেহ উদ্ধারের জন্য বিমান বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন এমপিরা।

আরও খবর




6a09ae979f680-170526060335.webp
ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস

৩০ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে