মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্রের বকেয়া অর্থ পরিশোধ বাধ্যতামূলক: গুতেরেস চাকরি চাকরিপ্রত্যাশীদের জন্য সুখবর যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব পাঠাল ইরান সারাদেশে মহান মে দিবস পালিত নাগেশ্বরীতে হোটেল শ্রমিক ইউনিয়নের মে দিবস পালন: অধিকার আদায়ের অঙ্গীকার বন্ধ কলকারখানা চালু ও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: যশোরে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত চিলমারীতে অবশেষে "চাঞ্চল্যকর শিশু আয়শা সিদ্দিকা" হত্যার মুল আসামি গ্রফতার ঝিনাইগাতীর গজনী অবকাশ কেন্দ্রে শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ২ ঝিনাইগাতীতে মহান মে দিবস ও পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন লালপুরে মে দিবস পালিত শ্রমিকদের অধিকার প্রশ্নে বিএনপি আপোষহীন : এমপি সুলতান মাহমুদ বাবু কুতু্বদিয়ায় ২৫ টি অটোরিকশা পুড়ে ছাই মহান মে দিবসে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা জয়পুরহাটে নানা কর্মসূচির মধ্যে দিয়ে মহান মে দিবস পালিত তেলের সংকটে বদলে যাচ্ছে চাষের ধরণ—শিবচরে ‘বিনা চাষে পাট’ নতুন সম্ভাবনার ইঙ্গিত কুলিয়ারচরে ‘পৌর কর মেলা’ উপলক্ষে সাংবাদিকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত শ্রীপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত যশোর পৌরবাসীর ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ: দ্রুত সড়ক সংস্কারের ঘোষণা প্রতিমন্ত্রীর

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ থেকে মুক্ত সাবিরা সুলতানা মুন্নী: যশোর-২ আসনে নির্বাচনী মাঠে স্বস্তি

যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ধানের শীষের লড়াইয়ে থাকা বিএনপি প্রার্থী সাবিরা সুলতানা মুন্নী আইনি জটিলতা কাটিয়ে আবারও পূর্ণ দমে প্রচারণায় ফেরার সুযোগ পেলেন। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে হওয়া দুটি পৃথক মামলা থেকে তাকে সম্পূর্ণ অব্যাহতি দিয়েছেন আদালত।বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির বিচারক গোলাম রসুলের আদালতে হাজির হন সাবিরা সুলতানা মুন্নী। এর আগে মঙ্গলবার জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষ থেকে আনা অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। সশরীরে উপস্থিত হয়ে মুন্নী তার স্বপক্ষে যুক্তি ও জবাব পেশ করেন। শুনানি শেষে আদালত তার বক্তব্যকে সন্তোষজনক বিবেচনা করে অভিযোগের দায় থেকে তাকে নিষ্কৃতি দেন।

রায়ের পর আদালত প্রাঙ্গণে এক আবেগপূর্ণ পরিবেশে সাবিরা সুলতানা মুন্নী বলেন,"আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল কেবলই হয়রানিমূলক। সত্যের জয় হয়েছে এবং আমি ন্যায়বিচার পেয়েছি। এখন লক্ষ্য কেবল জনগণের রায়।"এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এই রায়কে গণতন্ত্রের জয় হিসেবে আখ্যা দিয়ে জানান, প্রতিপক্ষের ভিত্তিহীন অভিযোগের বিপক্ষে তারা যথাযথ প্রমাণ উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।উল্লেখ্য যে, নারী কর্মীদের ওপর হামলা এবং নির্বাচনী প্রচারণায় রঙিন পোস্টার ব্যবহারের মতো স্পর্শকাতর অভিযোগ আনা হয়েছিল এই প্রার্থীর বিরুদ্ধে। তবে আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে সাবিরা সুলতানা মুন্নী এখন ঝিকরগাছা ও চৌগাছা এলাকার নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণায় আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে মাঠে নামছেন।শুনানিকালে জেলা ও উপজেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের কর্মীরা আদালত চত্বরে উপস্থিত থেকে প্রার্থীর প্রতি সংহতি প্রকাশ করেন।

আরও খবর
69f4c257933b9-010526091015.webp
মুক্তি পেলেন অভিনেতা সিদ্দিক

১ ঘন্টা ৯ মিনিট আগে






69f4bf3e59785-010526085702.webp
সারাদেশে মহান মে দিবস পালিত

১ ঘন্টা ২২ মিনিট আগে