লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নিহত, আহত ১ পলাশে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পানি বন্দী হয়ে চরম দুর্ভোগ ঘোড়াশালে মাদক বিরোধী মিছিলের পর ককটেল বিস্ফোরণ নোয়াখালীতে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই কিশোর নিহত প্রধানমন্ত্রীর উপদেষ্টার হেনস্তা নিয়ে মুখ খুলল ভারত লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায় নোয়াখালীর কৃতি সন্তান সিলেটের জেলা প্রশাসক সেনবাগের পিংকি সাহা ক্ষেতলালে ভিটামিন "এ" প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা অনুষ্ঠিত জুলাই শহীদ "সামিদ"-এর কবর যিয়ারতে ক্ষেতলালে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বানিয়াচংয়ে থানা পুলিশের মবিলাইজেশন ড্রিল ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা আশাশুনি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কালিগঞ্জে যুবদলের মিছিল নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার লাখাইয়ের পরিদর্শিকা সুচিত্রার নানা অপকর্মে অতিষ্ঠ হয়ে ভোক্তভোগীদের তিন দপ্তরে অভিযোগপত্র জমা। অর্থনৈতিক সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে ডব্লিউইএফ প্রেসিডেন্টের সাক্ষাৎ দিনাজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল,: সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যের ডাক লালপুরে সাজিদ জুট মিলে ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬, মালামাল উদ্ধার ‎আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তালা উপজেলা যুবলীগ নেতা মিন্টু গ্রেফতার ঈশ্বরগঞ্জে আন্তঃধর্মীয় সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত

সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী অধ্যাপক গোলাম রসুলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া) আসনের ১১ দলীয় জোট সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক গোলাম রসুল অভয়নগরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক গোলাম রসুল বলেন, নির্বাচিত হলে তিনি যশোর-৪ আসনের মানব সম্পদের উন্নয়ন, সন্ত্রাস দমন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে কাজ করবেন। তিনি অভয়নগরের ভৈরব নদ রক্ষা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান উন্নয়ন, মহাসড়কের যানজট নিরসন এবং ব্যবসায়ীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন ব্যবসা পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। পাশাপাশি সার্বিক অবকাঠামোগত ও সামাজিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথাও জানান। অভয়নগর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক সরদার শরীফ হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রশিবিরের সভাপতি এম এম আশিকুজ্জামান, সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা, নওয়াপাড়া পৌর জামায়াতের আমির মাওলানা আলতাফ হুসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশন অভয়নগর উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম বাবুল, এনসিপি অভয়নগর উপজেলা শাখার সমন্বয়ক শাহ জাহান কবিরসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবর রহমান, সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, যশোর সাংবাদিক ইউনিয়ন অভয়নগর শাখার সভাপতি হারুন-অর-রশীদ, নওয়াপাড়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জাহিদ মাসুদ তাজ। এছাড়াও উপস্থিত ছিলেন অভয়নগরের  সংবাদকর্মীরা।

Tag
আরও খবর





6a3ab09a78516-230626101314.webp
লিভার সুস্থ রাখার ৫ সহজ উপায়

১১ ঘন্টা ২৯ মিনিট আগে