ডিসিইউ পরীক্ষায় নকল, সোহরাওয়ার্দীর ৪ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার্থীদের সঞ্চয়ী করতে মিরসরাইয়ে পুবালী ব্যাংকের উদ্যোগ শ্রীমঙ্গলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্য এবং দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল তালায় পদায়নের একদিন পরেই আদেশ বাতিল,খুলনার দিঘলিয়ায় যাচ্ছেন এসিল্যান্ড নাজমুস সাকিব লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা লালপুরে ৭ ইটভাটায় অভিযান, ৫টিকে ৩০ লাখ টাকা জরিমানাগুঁড়িয়ে দেওয়া হলো চিমনি, প্রতিবন্ধী অধিকার ও সামাজিক বাস্তবতা সরকার এখনও গ্যাসের দাম বাড়ায়নি লালপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত মোংলায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মাদক বিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা দিনাজপুরে ভুয়া ‘এসআরবি’ সদস্য পরিচয়ে প্রতারণা, চক্রের মূলহোতা গ্রেফতার এনজিও দ্বীপ উন্নয়ন সংস্থার পরিচালকের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ রমজানে টিসিবির সুবিধা পাবেন আরও ৬ লাখ মানুষ ঝিনাইগাতীতে ৮০ পিস ইয়াবাসহ ৫৫ বছর বয়সী ইদ্রিস আলী গ্রেপ্তার মোংলা স্বাস্থ্য কমপ্লেক্সে ধসের শঙ্কা, মৃত্যুঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত দুই বছর ধরে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন করেন অফিস সহায়ক রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী

মোবাইল নিয়ে কলহ: যশোরে গৃহবধূর মৃত্যু, ৩ বছরের শিশুর মাতৃহারা

যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নে পারিবারিক টানাপোড়েনের জেরে রেক্সোনা (২২) নামে এক তরুণী গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার সিতারামপুর পশ্চিম পাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত রেক্সোনা ওই গ্রামের দ্বীন ইসলামের স্ত্রী এবং সাড়ে তিন বছরের একটি কন্যা সন্তানের জননী।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ২টার দিকে পরিবারের সবার অগোচরে নিজের শোবার ঘরের আড়ার সাথে শাড়ির পাড় পেঁচিয়ে গলায় ফাঁস দেন রেক্সোনা। বিষয়টি টের পেয়ে স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের পারিবারিক সম্পর্কের টানাপোড়েন নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তার ভাসুর হাসিব। তিনি জানান, আপাতদৃষ্টিতে সংসারটি স্বাভাবিক মনে হলেও সম্প্রতি একটি ‘গোপন মোবাইল ফোন’ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদের সৃষ্টি হয়।

অভিযোগ উঠেছে যে, রেক্সোনা গোপনে একটি ফোন ব্যবহার করতেন যা তিনি কেবল স্বামীর অনুপস্থিতিতে বের করতেন। বিষয়টি জানাজানি হওয়ার পর স্বামী সেটি কেড়ে নিলে তাদের মধ্যে চরম অভিমান ও কলহের সৃষ্টি হয়। ধারণা করা হচ্ছে, পরকীয়া সংক্রান্ত সন্দেহ এবং ফোন কেড়ে নেওয়ার ক্ষোভ থেকেই তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন।যশোর জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, মরদেহটি বর্তমানে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং প্রাথমিক তদন্তের তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একটি সাজানো সংসার আর ছোট্ট শিশুর ভবিষ্যৎ এভাবে অন্ধকারে তলিয়ে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর