যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ

অভয়নগরে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণে অস্ত্রসহ যুবক আটক

যশোরের অভয়নগরে পিস্তল গুলিসহ রাকিবুল সরদার (২৭) নামে এক যুবককেগ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শনিবার (৩১ জানুয়ারি) ভোররাতে নওয়াপাড়া বাজারের নুরবাগ এলাকার বাসা থেকে তাকেগ্রেপ্তার করা হয়। ওই যুবক সন্ত্রাসের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম রাকিবুল সরদারের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এরপর তার স্বীকারোক্তিমতো একটি পিস্তল, একটি ম্যাগজিন ও ২ রাউন্ড পিস্তলের গুলি, ২৪টি শর্টগানের গুলির খোসা, ৯টি পিস্তলের গুলির খোসা, একটি শটগান ব্যারেল, এক রাউন্ড শটগানের গুলি, ৪টি চাকু, একটি কুড়াল উদ্ধার করা হয়।

এছাড়া তার কাছ থেকে ৩টি পাসপোর্ট ২টি স্মার্ট ফোন, ১৩টি আইডি কার্ড, ৬টি সিমকার্ড, একটি মেমোরি কার্ড এবং ৩ পিস ইয়াবা সেবনের কাঠি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

ওসি আরও জানান, এ ঘটনায় অভয়নগর থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের হয়েছে। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট প্রদান করেন প্রশাসন।

Tag
আরও খবর