চট্টগ্রাম জেলা তথ্য অফিসের উদ্যোগে ‘ভোটার উদ্বুদ্ধকরণ এবং আচরণবিধি অবহিতকরণ’ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে
১ ফেব্রুয়ারি (রবিবার) চট্টগ্রাম জেলা শিশু একাডেমি প্রাঙ্গনে আয়োজিত গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক মীর মো. আসলাম উদ্দিন এর সভাপতিত্বে উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল।
প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক বলেন, দেশের মালিক জনগণ এবং নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ মালিকানা বুঝে নেয়া সম্ভব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বত:স্ফূর্তভাবে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার সময় এসেছে। এ নির্বাচন আগামীদিনে দেশ কিভাবে চলবে, সে রুপরেখা নির্ধারণ করবে। নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে সমর্থন দেওয়ার পাশাপাশি গণভোট বিষয়ে মতামত জানাতে হবে। ভোটের দিন প্রত্যেক ভোটারকে সংসদ সদস্য নির্বাচনের জন্য সাদা রঙের ব্যালটের সাথে গোলাপী রঙের একটি ব্যালট দেওয়া হবে। এ দুটি ব্যালটের মাধ্যমে জনগণ নিজেদের মতামত দেবে। এর ভিত্তিতে ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণ করা হবে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, এবারের নির্বাচন শতভাগ উৎসবমূখর পরিবেশে ও নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে। কেউ কোন প্রকার অপ্রীতকর ঘটনা বা গন্ডগোল করার সুযোগ পাবে না, দুস্কৃতিকারীদের কোন সুযোগ দেওয়া হবে না। এজন্য প্রশাসন সব প্রস্তুতি সম্পন্ন করেছে। এর অংশ হিসেবে গণযোগাযোগ অধিদপ্তরসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ে সর্বোচ্চ প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশে বলেন, দেশের ছাবি যেহেতু আপনাদের হাতে, তাই আনন্দমূখর পরিবেশে পরিবারের সকলকে নিয়ে ভোট কেন্দ্রে যান এবং নিজের মতামত প্রকাশ করুন।
উক্ত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স স্থাপন প্রকল্পের পরিচালক মো. মনিরুজ্জামান, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক সৈয়দ এ মো’মেন, পিআইডি চট্টগ্রামের সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, জেলা তথ্য অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বক্তৃতা করেন। এ বৈঠকে বিপুল সংখ্যক নারী ভোটার উপস্থিত ছিলেন এবং ভোট প্রদানের বিভিন্ন দিক নিয়ে মহাপরিচালকের সাথে মতবিনিময় করেন।
৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৭ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৮ ঘন্টা ২৪ মিনিট আগে